সর্বশেষ সংবাদ
বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী রাজশাহী ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সামাদ, সম্পাদক আসাদ রাজশাহী কারাগারে বাবার কোলে ওঠার সুযোগ পেলো ফুটফুটে শিশু ইতিহাস গড়লো রুয়েটের ‘টিম বেঙ্গলসাব’ মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে রাজশাহীতে র‌্যালি, আলোচনাসভা

বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ দিয়ে শুরু ত্রিদেশীয় সিরিজ

Paris
Update : বুধবার, ২৯ জুন, ২০২২

এফএনএস : অক্টোবরে অনুষ্ঠিত হতে চলা টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট নিউজিল্যান্ড। সিরিজে আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। সিরিজের সব পক্ষের সম্মতি পাওয়ার পর এবার সিরিজের সূচি ঘোষণা করেছে স্বাগতিক নিউজিল্যান্ড। আগামী ৭ অক্টোবর বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ দিয়ে শুরু হবে এই ত্রিদেশীয় সিরিজ।

 

৮ অক্টোবর স্বাগতিক ও পাকিস্তানের ম্যাচ। বাবর আজমের দলের বিপক্ষে কিউইদের পরের ম্যাচ ৯ অক্টোবর। বাংলাদেশের বিপক্ষে স্বাগতিকরা খেলবে ৯ ও ১২ অক্টোবর। ১৩ অক্টোবর বাংলাদেশ তাদের চতুর্থ ম্যাচ খেলবে পাকিস্তানের সঙ্গে। ১৪ অক্টোবর হবে ফাইনাল। সিরিজের ফরম্যাট হবে ডাবল হেডার, তথা প্রথম পর্বে তিন দেশই একে অন্যের বিপক্ষে দুইবার করে খেলবে। এরপর সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দুই দল মুখোমুখি হবে ফাইনালে। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে।


আরোও অন্যান্য খবর
Paris