সর্বশেষ সংবাদ
বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী রাজশাহী ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সামাদ, সম্পাদক আসাদ রাজশাহী কারাগারে বাবার কোলে ওঠার সুযোগ পেলো ফুটফুটে শিশু ইতিহাস গড়লো রুয়েটের ‘টিম বেঙ্গলসাব’ মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে রাজশাহীতে র‌্যালি, আলোচনাসভা

টেস্ট সংস্কৃতি না গড়লে সম্ভাবনা দেখেন না সাকিব

Paris
Update : বুধবার, ২৯ জুন, ২০২২

এফএনএস : উইন্ডিজে দুই টেস্টেই ভরাডুবি হয়েছে বাংলাদেশের। বোলাররা ভালো করলেও ব্যাটসম্যানদের ব্যর্থতায় হোয়াইটওয়াশের স্বাদ পেয়েছে টাইগাররা। এই হারে টেস্টে ১০০ হারেরও দেখা পেয়েছে দল। এমন বাজে হারের পরও ক্রিকেটারদের কোন দোষ দেখছেন না অধিনায়ক সাকিব আল হাসান। পাল্টা প্রশ্ন করেছেন, বাংলাদেশের কতজন দর্শক টেস্ট দেখেন? ম্যাচ শেষে পুরস্কার বিতরনী আয়োজনে কথা বলতে এসে বাংলাদেশ অধিনায়ক জানান, ‘এখানে খেলোয়াড়দের খুব বেশি দোষ দেওয়া ঠিক হবে না। আমাদের দেশের সিস্টেমটাই এমন। আপনি কবে দেখছেন বাংলাদেশে ৩০ হাজার দর্শক টেস্ট ম্যাচ দেখছে বা ২৫ হাজার দর্শক মাঠে এসেছে টেস্ট দেখতে?’

 

দুই দশক পেরিয়েও দেশে টেস্ট সংস্কৃতি গড়ে না ওঠার আক্ষেপ সাকিবের। ইংল্যান্ড-নিউজিল্যান্ড টেস্ট সিরিজের উদাহরণ টেনে সাকিব বলেছেন, ‘ইংল্যান্ডে তো প্রতি ম্যাচে (টেস্ট) এরকম দর্শক থাকে। টেস্টের সংস্কৃতিটাই আমাদের দেশে ছিল না কখনও, এখনও নেই।’ এখন নেই দেখে যে কখনও হবে না তা বলছেন না সাকিব, ‘টেস্ট সংস্কৃতি নেই বলে যে হবেও না, সেটাও কিন্তু নয়। এই জিনিসটা পরিবর্তন করাই আমাদের বড় দায়িত্ব। সবাই মিলে যদি একসঙ্গে পরিকল্পনা করে আগানো যায় তাহলেই হয়তো কিছু সম্ভব হবে। নইলে আসলে খুব বেশি দূর আগানো সম্ভব হবে না।’


আরোও অন্যান্য খবর
Paris