সর্বশেষ সংবাদ
শেখার স্বাধীনতা ও মানসিক বিকাশের দিকে নজর দিলে শিশুরা আবার আনন্দের সাথে স্কুলমুখী হবে জিআই খ্যাত রাজশাহীর পানপাতার দাম কম, অর্থনৈতিক সংকটে কৃষক-শ্রমিকরা প্রবাসী কার্ডধারীদের ভূমিসেবা সহজ ও দ্রুত করার নির্দেশ দিলেন ভূমিমন্ত্রী পবায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১৫ পরিবারের মধ্যে ঢেউটিন ও গৃহনির্মাণের অর্থ বিতরণ রাস্তা দখল করে ভবন নির্মাণের অভিযোগে ঘটনাস্থল পরিদর্শনে আরডিএ চেয়ারম্যান মোদির বাসভবনের সামনে বিক্ষোভ থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক বরেন্দ্র অঞ্চলকে স্মার্ট কৃষি অঞ্চল হিসেবে গড়ে তোলা হবে : চেয়ারম্যান চরবাসীর জন্য ভাসমান ব্রিজ ও সৌর বিদ্যুতের ব্যবস্থা করা হবে : এমপি মিলন ‘ফ্যামিলি কার্ড’ সম্প্রসারণের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী মোহনপুরে পান প্রতীক সংবলিত সীমানা পিলারের উদ্বোধন

নগরীতে অপহৃত যুবক উদ্ধার অপহরণের মূলহোতা গ্রেফতার

Paris
Update : মঙ্গলবার, ১৯ জানুয়ারি, ২০২১

স্টাফ রিপোর্টার : যশোর জেলার অভয়নগর থানাধীন একতারপুর গ্রামের আবুল হোসেনের ছেলে সোয়েব আলীর অভিযোগের ভিত্তিতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ আবু কালাম সিদ্দিক এর নির্দেশে চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ এর নেতৃত্বে একটি দল অপহরণকৃত ভিকটিম মহিউদ্দিন খানকে (২১) আধুনিক তথ্য প্রযুক্তি ও ছন্মবেশ ধারণের মাধ্যমে অভিযান পরিচালনা করে গত রোববার দিনগত রাত পৌনে ৩টার দিকে রাজশাহী সিটিকর্পোরেশন (নগর ভবন) এর সামনে একটি অপহরণকারী দলের নিকট হতে অক্ষত অবস্থায় উদ্ধার করে এবং অপহরণকারী দলের মূলহোতা আসামী শহিদুল ইসলামকে (২৭) হাতেনাতে গ্রেফতার করে।

পুলিশ জানায়, ভিকটিম মোঃ মহিউদ্দিন (২১), পিতা মোঃ নাছির উদ্দিন, সাং-ঘোড়া বটতলা, থানা-অভয়নগর, জেলা-যশোরকে গত ১৭ জুনুয়ারি বিকেলে নগরীর চন্দ্রিমা থানাধীন খড়খড়ি সিএনজি পাম্পের নিকট হতে আসামী শহিদুল ইসলাম (২৭), পিতা-মৃত হোসেন আলী, মাতা-মোসাঃ সামাছুন নাহার, সাং-রামকৃষ্ণপুর মোল্লাপাড়া, থানা-চাঁপাইনবাবগঞ্জ সদর, জেলা-চাঁপাই নবাবগঞ্জ সঙ্গীয় ৪/৫ জন

অজ্ঞাতনামা অপহরণকারীদের সহায়তায় অপহরণ করে অজ্ঞাত স্থানে লুকিয়ে রেখে মারপিট ও প্রাণ নাশের হুমকি দিয়ে ভিকটিমের পরিবার এবং তার পরিচিত জনদের মোবাইল ফোনে বার বার ফোন করে এক লক্ষ টাকা মুক্তিপণ দাবী করে। আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দপূর্বক ৫ দিনের পুলিশ রিমান্ডের আবেদন করা হয়েছে। জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।


আরোও অন্যান্য খবর
Paris