সর্বশেষ সংবাদ
শেখার স্বাধীনতা ও মানসিক বিকাশের দিকে নজর দিলে শিশুরা আবার আনন্দের সাথে স্কুলমুখী হবে জিআই খ্যাত রাজশাহীর পানপাতার দাম কম, অর্থনৈতিক সংকটে কৃষক-শ্রমিকরা প্রবাসী কার্ডধারীদের ভূমিসেবা সহজ ও দ্রুত করার নির্দেশ দিলেন ভূমিমন্ত্রী পবায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১৫ পরিবারের মধ্যে ঢেউটিন ও গৃহনির্মাণের অর্থ বিতরণ রাস্তা দখল করে ভবন নির্মাণের অভিযোগে ঘটনাস্থল পরিদর্শনে আরডিএ চেয়ারম্যান মোদির বাসভবনের সামনে বিক্ষোভ থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক বরেন্দ্র অঞ্চলকে স্মার্ট কৃষি অঞ্চল হিসেবে গড়ে তোলা হবে : চেয়ারম্যান চরবাসীর জন্য ভাসমান ব্রিজ ও সৌর বিদ্যুতের ব্যবস্থা করা হবে : এমপি মিলন ‘ফ্যামিলি কার্ড’ সম্প্রসারণের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী মোহনপুরে পান প্রতীক সংবলিত সীমানা পিলারের উদ্বোধন

সাংবাদিক বালু হত্যার বিস্ফোরক মামলায় ৫ জনের যাবজ্জীবন

Paris
Update : মঙ্গলবার, ১৯ জানুয়ারি, ২০২১

এফএনএস : খুলনা থেকে প্রকাশিত দৈনিক জন্মভূমি সম্পাদক, খুলনা প্রেসক্লাবের সভাপতি ও একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক হুমায়ুন কবীর বালু হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা বিস্ফোরক মামলায় পাঁচ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. সাইফুজ্জামান হিরো এ রায় দেন।

সাজাপ্রাপ্ত পাঁচজন হলেন- জাহিদ, নজু ওরফে রিপন, রিমন, স্বাধীন ও মাসুম অরফে জাহাঙ্গীর। এদের মধ্যে মাসুম অরফে জাহাঙ্গীর পলাতক থাকায় অন্যরা রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন। রায় শেষে আদালত থেকে চার জনকে কারাগারে নিয়ে যাওয়া হয়েছে। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন বিশেষ সরকারি কৌঁসুলি স্পেশাল ( পিপি) অ্যাডভোকেট আরিফ মাহমুদ লিটন। রায়ে অসন্তোষ প্রকাশ করে বালুর ছোট ভাই ও খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম জাহিদ হোসেন বলেন, এ রায়ে আমরা সন্তুষ্ট নই। আমরা আশা করেছিলাম সর্বোচ্চ শাস্তি হবে।

এ রায়ে হত্যার মাস্টারমাইন্ড ও অর্থ যোগানদাতাদের নাম-পরিচয় আসেনি। এ ছাড়া আমরা হত্যা মামলার পুনরতদন্ত দাবি করছি। ২০০৪ সালের ২৭ জুন নগরীর শান্তিধাম মোড়ে দৈনিক জন্মভূমি কার্যালয়ের সামনে সন্ত্রাসীদের বোমা হামলায় সাংবাদিক হুমায়ুন কবীর বালু নিহত হন। হত্যাকাণ্ডের পরদিন ২৮ জুন খুলনা থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) মারুফ আহমদ বাদী হয়ে হত্যা ও বিস্ফোরক ধারায় দুইটি মামলা দায়ের করেন। মামলায় ২০০৮ সালের ১৩ ফেব্রুয়ারি ৭ আসামিকে বেকসুর খালাস দিয়েছিলেন আদালত।


আরোও অন্যান্য খবর
Paris