১৮ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

শপথ নিয়ে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের নিষেধাজ্ঞা তুলবেন বাইডেন

প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২১, ১০:১৪ পূর্বাহ্ণ | বিভাগ: lead, বিশ্ব
শপথ নিয়ে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের নিষেধাজ্ঞা তুলবেন বাইডেন
বিজ্ঞাপন

এফএনএস : শপথের দিনই নির্দিষ্ট মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলো থেকে আসা লোকজনের প্রবেশের ওপর জারি করা নিষেধাজ্ঞা তুলে নেবেন যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তারা শাসনামলে এই নিষেধাজ্ঞা জারি করেছিলেন। মার্কিন সংবাদমাধ্যম বলছে, বাইডেন দায়িত্ব নেয়ার প্রথমদিনই তাকে প্রায় ডজনখানেক নির্বাহী আদেশে স্বাক্ষর করতে হবে।

ক্ষমতা নিতে যাওয়া বাইডেনের চিফ অব স্টাফ রন ক্লেইন বলেছেন, নতুন নির্বাহী আদেশগুলো হবে মহামারি, ভঙ্গুর অর্থনীতি, জলবায়ু পরিবর্তন এবং আমেরিকার বর্ণবাদ সংক্রান্ত। এ সকল সংকটের জন্যই জরুরি পদক্ষেপ প্রয়োজন। এদিকে সিনেট থেকে পদত্যাগ করতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের নির্বাচিত নারী ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে বাইডেন শপথ নেয়ার দুই দিন আগে সোমবার তিনি পদত্যাগ করবেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন