সর্বশেষ সংবাদ
বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী রাজশাহী ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সামাদ, সম্পাদক আসাদ রাজশাহী কারাগারে বাবার কোলে ওঠার সুযোগ পেলো ফুটফুটে শিশু ইতিহাস গড়লো রুয়েটের ‘টিম বেঙ্গলসাব’ মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে রাজশাহীতে র‌্যালি, আলোচনাসভা

শহীদ শামসুল আলম স্মৃতি ও রাইমা রেঞ্জার্স ফাইনালে

Paris
Update : শুক্রবার, ২৪ জুন, ২০২২

স্পোর্টস রিপোর্টার : ২য় কোয়ালিফাইড রাউন্ডে মুক্তি সংঘকে ৬ উইকেটে পরাজিত করে ফাইনালে উঠলো রাইমা রেঞ্জার্স। গতকাল বৃহস্পতিবার শহীদ এএইচএম কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামে রাজশাহী বিভাগীয় ক্রিকেটার্স এসোসিয়েশনের আয়োজনে ২য় বঙ্গবন্ধু টি-২০ ক্রিকেট টুর্ণামেন্টের ২য় কোয়ালিফাইড রাউন্ডের খেলায় টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় রাইমা রেঞ্জার্স‘র অধিনায়ক মিজান। অধিনায়কের সিদ্ধান্ত যে ভূল ছিলনা সেটি ১ম ওভারেই প্রমান করে দেন পেস বোলার মোহর শেখ অন্তর। দিনের ১ম ওভারেই অন্তর মুক্তি সংঘের দুই উদ্বোধনী ব্যাটার রবি ও সোহানকে প্যাভিলিয়নে পাঠিয়ে দেন। দলীয় ১৪ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে পরে মুক্তি সংঘ। সাহদাতের ৩৭ ও ইদ্রিসের ২৩ রানের দৌলতে মুক্তি সংঘ ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৮ রান করে। রাইমা রেঞ্জার্স‘র বোলারদের মধ্যে ওয়ালিদ ১৫ রানে ও অন্তর ২৭ রানে ৩টি করে উইকেট লাভ করেন।

 

এছাড়াও থিসারা পেরেরা ২৩ রানের বিনিময়ে ২টি উইকেট লাভ করেন। ১২৯ রানের ছোট টার্গেটে ব্যাট করতে নেমে রাইমা রেঞ্জার্স‘র উদ্বোধনী ব্যাটার সোহানের ঝড় ইনিংসে মাত্র ১২.৪ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৩৪ রান তুলে নেয়। সোহান কাননের বলে বোল্ড আউট হওয়ার আগে ২৭ বলে ৭টি ছয় ও ৫টি বাউন্ডারীর মাধ্যেমে ৭২ রান করেন। দলের পক্ষে থিসারা পেরেরা ৯ বলে ২০ ও ইমরুল কায়েস ৮ বলে ১৩ রান করে আউট হয়ে গেলে জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা পর পর ২টি ওভার বাউন্ডার দিয়ে খেলা শেষ করেন। রাজা ১৩ বলে অপরাজিত ১৮ রান করেন। মুক্তি সংঘের ইদ্রিস ২৮ রানে ২ উইকেট লাভ করেন। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন রাইমা রেঞ্জার্স‘র মোহর শেখ অন্তর।


আরোও অন্যান্য খবর
Paris