সর্বশেষ সংবাদ
বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী রাজশাহী ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সামাদ, সম্পাদক আসাদ রাজশাহী কারাগারে বাবার কোলে ওঠার সুযোগ পেলো ফুটফুটে শিশু ইতিহাস গড়লো রুয়েটের ‘টিম বেঙ্গলসাব’ মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে রাজশাহীতে র‌্যালি, আলোচনাসভা

রোমান-দিয়াদের দলীয় ইভেন্টে বিদায়

Paris
Update : শুক্রবার, ২৪ জুন, ২০২২

এফএনএস : একক ইভেন্টে পরের রাউন্ড নিশ্চিত হলেও প্যারিসে বিশ্বকাপ আর্চারি স্টেজ- থ্রিতে দলীয় ইভেন্টে ভরাডুবি হয়েছে বাংলাদেশের। ছেলে-মেয়ে দলীয় উভয় ইভেন্ট থেকেই বিদায় নিয়েছে বাংলাদেশ। ছেলেদের এলিমিনেশন রাউন্ডের প্রথম ম্যাচে জয় পেয়েছেন বাংলাদেশের তিন তীরন্দাজ। দক্ষিণ আফ্রিকার উইন রাউক্সকে ৬-০ সেটে হারিয়েছেন রোমান সানা। সাগর ইসলাম ৬-৪ সেটে হারিয়েছেন পুয়ের্তো রিকোর আদ্রিয়ান মুনোজকে। স্লোভেনিয়ার লুকা আর্নেজের বিপক্ষে ৬-৪ সেটে জিতেছেন হাকিম আহমেদ রুবেল।

 

সুইডেনের কাজ জোবার্গের কাছে ৪-৬ সেটে হেরেছেন বাংলাদেশের আরেক তীরন্দাজ আবদুর রহমান আলিফ। ছেলেদের দলীয় ইভেন্টে প্রথম পর্ব পেরোলেও রোমানরা বাদ পরে গেছেন পরের ম্যাচেই। গ্রেট ব্রিটেনের বিপক্ষে ৬-০ সেটে বাংলাদেশ একই ব্যবধানে হেরেছে যুক্তরাষ্ট্রের কাছে। মেয়েদের প্রথম ম্যাচে ব্রাজিলকে হারিয়ে দিয়া সিদ্দিকীরা ৬-২ সেটে হেরেছেন চাইনিজ তাইপের কাছে।


আরোও অন্যান্য খবর
Paris