সর্বশেষ সংবাদ
বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী রাজশাহী ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সামাদ, সম্পাদক আসাদ রাজশাহী কারাগারে বাবার কোলে ওঠার সুযোগ পেলো ফুটফুটে শিশু ইতিহাস গড়লো রুয়েটের ‘টিম বেঙ্গলসাব’ মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে রাজশাহীতে র‌্যালি, আলোচনাসভা

বাংলাদেশকে হটিয়ে শীর্ষে ইংল্যান্ড দল

Paris
Update : শুক্রবার, ২৪ জুন, ২০২২

এফএনএস : আইসিসি ওয়ানডে সুপার লিগের পয়েন্ট টেবিলে আগেই শীর্ষে ছিল ইংল্যান্ড। তারা এই ফরম্যাটের বর্তমান ডিপেন্ডিং চ্যাম্পিয়নও। গত ফেব্রুয়ারিতে তাদের টপকে শীর্ষস্থান দখল করে বাংলাদেশ। এখন আবারও নিজেদের জায়গা পুনরুদ্ধার করেছে ইংলিশরা। নেদারল্যান্ডসকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে সুপার লিগের পয়েন্ট টেবিলে শীর্ষে উঠে এসেছে ইয়ন মরগানের দল। এই মুহূর্তে ১৮ ম্যাচে ১২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে ইংল্যান্ড।

 

দুইয়ে থাকা বাংলাদেশের সমান ম্যাচে পয়েন্ট ১২০। তিনে রয়েছে আফগানিস্তান, পয়েন্ট ১২ ম্যাচে ১০০। এ তালিকায় বাকিদের অবস্থান যথাক্রমে- পাকিস্তান (১৫ ম্যাচে ৯০ পয়েন্ট), ওয়েস্ট ইন্ডিজ (২১ ম্যাচে ৮০ পয়েন্ট), ভারত (১২ ম্যাচে ৭৯ পয়েন্ট), অস্ট্রেলিয়া (১২ ম্যাচে ৭০ পয়েন্ট), আয়ারল্যান্ড (১৮ ম্যাচে ৬৮ পয়েন্ট), শ্রীলঙ্কা (১৮ ম্যাচে ৬২ পয়েন্ট), নিউজিল্যান্ড (৬ ম্যাচে ৬০ পয়েন্ট), দক্ষিণ আফ্রিকা (১৩ ম্যাচে ৪৯ পয়েন্ট), জিম্বাবুয়ে (১৫ ম্যাচে ৩৫ পয়েন্ট) ও নেদারল্যান্ডস (১৬ ম্যাচে ২৫ পয়েন্ট)।


আরোও অন্যান্য খবর
Paris