সর্বশেষ সংবাদ
বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী রাজশাহী ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সামাদ, সম্পাদক আসাদ রাজশাহী কারাগারে বাবার কোলে ওঠার সুযোগ পেলো ফুটফুটে শিশু ইতিহাস গড়লো রুয়েটের ‘টিম বেঙ্গলসাব’ মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে রাজশাহীতে র‌্যালি, আলোচনাসভা

টিভিএস বিপিএল ফুটবল উত্তরা বারিধারাকে ৩-২ গোলে হারালো পুলিশ

Paris
Update : বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২

স্পের্টস রিপার্টার : লীগ পর্বের ১ম খেলায় উত্তরা বারিধারা ক্লাবকে ২-০ গোলে পরাজিত করেছিল বাংলাদেশ পুলিশ ক্লাব। নিজ ভেন্যুতে আবারো তাদের ৩-২ গোলে পরাজিত করে ১৬ খেলা শেষে ২২ পয়েন্ট নিয়ে লীগ টেবিলে ৭ম স্থানে অবস্থান করছে পুলিশ ক্লাব। গতকাল বুধবার মুক্তিযুদ্ধ স্মৃতি রাজশাহী জেলা স্টেডিয়ামে তীব্র উত্তেজনাপূর্ণ খেলায় বাংলাদেশ পুলিশ ক্লাব ৩-২ গোলে পরাজিত করে উত্তরা বারিধারা ক্লাবকে। খেলার প্রথমাধের ১৩মিনিটে
আফগান ফরোয়ার্ডে আমিরুদ্দিন সরিফী ডি বক্সের বাহির থেকে তীব্রগতির শর্ট উত্তরা বারিধারার গোলরক্ষক শরিফুলকে ফাঁকি দিয়ে বল জালে জড়িয়ে যায়। প্রথমার্ধে ১-০ গোলে খেলা শেষ করলে দ্বিতীয়ার্ধে ৪৮ মিনিটে কর্ণার থেকে পুলিশের রক্ষণভাগের ব্রাজিলিয়ান ফুটবলার অধিনায়ক ড্যানিয়ালো দর্শনীয় হেডে দলের পক্ষে ২য় গোলটি করেন।

 

এর কিছুক্ষন পরে ৫১মিনিটে জটলা থেকে সরিফী নিজে ২য় গোলটি করে দলকে ৩-০ গোলে এগিয়ে নিয়ে যায়। খেলার ৭০ মিনিটে উত্তরা বারিধারার বদলি খেলোয়াড় আইভরী কোস্টের ইউসুফ মরি বামবা ১টি গোল পরিশোধ করেন। খেলা ৯০ মিনিট শেষে অতিরিক্ত সময়ে উজবেকস্থানের খেলোয়াড় ইভজেনটি উত্তরা বারিধারা ক্লাবের পক্ষে আরো একটি গোল পরিশোধ করলে খেলায় উত্তোজনা ফিরে আসে। খেলার শেষ বাঁশি বাজার আগ মুহুর্তে¡ উত্তরা বারিধারা একটি সহজ সুযোগ নষ্ট করলে অবশেষে ২-৩ গোলে পরাজয় বরণ করে মাঠ ছাড়ে তারা। উত্তরা বারিধারা ১৬ খেলা শেষে ১২ পয়েন্ট নিয়ে লীগ টেবিলের ৯ম স্থানে অবস্থান করছে।


আরোও অন্যান্য খবর
Paris