সর্বশেষ সংবাদ
বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী রাজশাহী ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সামাদ, সম্পাদক আসাদ রাজশাহী কারাগারে বাবার কোলে ওঠার সুযোগ পেলো ফুটফুটে শিশু ইতিহাস গড়লো রুয়েটের ‘টিম বেঙ্গলসাব’ মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে রাজশাহীতে র‌্যালি, আলোচনাসভা

সিংহাসন ফিরে পেতে জাদেজার আরো  কাছে সাকিব

Paris
Update : বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২

এফএনএস : আইসিসি টেস্ট অলরাউন্ডার রাংকিংয়ে দুই ধাপ এগিয়ে তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। তার সংগ্রহে আছে ৩৪৬ রেটিং। ৩৮৫ রেটিং নিয়ে শীর্ষে আছেন ভারতের রবীন্দ্র জাদেজা। জাদেজার চেয়ে ৩৯ রেটিং পিছিয়ে আছেন সাকিব। চলমান দুই টেস্ট সিরিজে অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ হওয়া প্রথম ম্যাচে ব্যাট হাতে দুই ইনিংসেই হাফ-সেঞ্চুরি করেন তিনি। ৫১ ও ৬৩ রানের দু’টি দায়িত্বশীল ইনিংস খেলেন সাকিব। দুই ইনিংসেই দলের চরম বিপর্যয়ের সময়ে দারুন ব্যাট করেছেন তিনি। বল হাতে পুরোপুরিভাবে নিজেকে মেলে ধরতে পারেননি সাকিব।

 

দুই ইনিংসে মাত্র ১ উইকেট পেলও অ্যান্টিগা টেস্টের পারফরমেন্সে র্যাংকিংয়ে দ্বিতীয়স্থানে জায়গা করে নিয়েছেন সাকিব। আগামী ২৪ জুন থেকে সেন্ট লুসিয়ায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলবে বাংলাদেশ। ঐ টেস্টেও ভালো পারফরমেন্স করে র্যাংকিংয়ে নিজের অবস্থানকে সুসংহত করার সুযোগ থাকছে সাকিবের সামনে। ২০১১ সালে প্রথম অলরাউন্ডার তালিকার শীর্ষ স্থানটি দখল করেন সাকিব। সাকিব দুই ধাপ এগিয়ে যাওয়ায়, এক ধাপ করে নিচে নেমে যেতে হয়েছে ভারতের রবীচন্দ্রন অশি^ন ও ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডারকে। ৩৪১ রেটিং নিয়ে তৃতীয়স্থানে আছেন অশি^ন। আর ৩২৯ রেটিং নিয়ে চতুর্থস্থানে হোল্ডার।


আরোও অন্যান্য খবর
Paris