সর্বশেষ সংবাদ
নেসকোর চেয়ারম্যান হলেন মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন জাতীয় সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ যে কারণে আবারো বন্ধ হলো রাজশাহীর গাড়ির চাকা মাদক ও অপরাধ দমনে জনসচেতনতা গড়ে তুলতে র‌্যাব-৫-এর টাউন হল মিটিং দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী

ভুবন বাদ্যকরের হাতে আইফোন!

Paris
Update : বুধবার, ২২ জুন, ২০২২

এফএনএস : কাঁচা বাদাম গান গেয়ে রাতারাতি ভাইরাল হওয়া ভুবন বাদ্যকরের জীবনমান বদলে গেছে। শুধু বিশাল অট্টালিকাই তৈরি করেননি তিনি। তার হাতে এখন ৭০ হাজার রুপির আইফোনও বটে। এসব কখনো কল্পনাতেও ভাবেননি ভুবন বাদ্যকর। সম্প্রতি দুবরাজপুরের কুড়ালজুড়ি গ্রামে অট্টালিকা তৈরি করেছেন ভুবন। চকচকে সেই বাড়ির অন্দরসজ্জা। একসময় নিজে ব্যবহার করতেন ভাঙা মোবাইল ফোন। ভাঙা মোবাইলের বিনিময়ে বাদামও বিক্রি করতেন। সেই ভুবন বাদ্যকরের হাতে এখন কালো রঙের আইফোন-১৩। গায়ক হিসেবে সুনাম ছড়িয়ে পড়তেই গাড়ি কিনেছিলেন এই বাদাম বিক্রেতা।

 

তবে তা চালাতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েন। এরপর বিক্রি করে দেন সেই গাড়ি। ভুবন জানিয়েছেন, তার গান শুনে খুশি হয়ে আইফোন উপহার দিয়েছেন দিল্লির এক ব্যক্তি। তিনি বলেন, ‘ভালবাসা দিয়েই আমি একটি আইফোন উপহার পেয়েছি। তাতে খুব খুশি হয়েছি। আমি এটা ভাবতে পারিনি। দিল্লির এক ব্যক্তি আমাকে এই উপহার দিয়েছেন। আমার গান শুনে তার ভালো লেগেছে।’ আইফোন পেলেও তার সঠিক ব্যবহারবিধি এখনো পুরোপুরি আয়ত্ত্ব করতে পারেননি ভুবন। তিনি বলেন, ‘এই ফোন দিয়ে ছবি তুলছি, ফোন করছি। তবে এখনও ইউটিউব দেখিনি। খুব ভালো লাগছে।’ সূত্র: আনন্দবাজার


আরোও অন্যান্য খবর
Paris