সর্বশেষ সংবাদ
বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী রাজশাহী ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সামাদ, সম্পাদক আসাদ রাজশাহী কারাগারে বাবার কোলে ওঠার সুযোগ পেলো ফুটফুটে শিশু ইতিহাস গড়লো রুয়েটের ‘টিম বেঙ্গলসাব’ মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে রাজশাহীতে র‌্যালি, আলোচনাসভা

বাংলাদেশ-নেপাল বঙ্গবন্ধু রাগবি সিরিজ হচ্ছে প্রথমবারের মতো

Paris
Update : সোমবার, ২০ জুন, ২০২২

এফএনএস : প্রথমবারের মতো নিজেদের মাঠে বিদেশি দলের বিপক্ষে রাগবি সিরিজ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ রাগবি ফেডারেশন। প্রতিযোগিতাটির নাম দেওয়া হয়েছে বঙ্গবন্ধু বাংলাদেশ-নেপাল আন্তর্জাতিক পুরুষ রাগবি সিরিজ। আর্মি স্টেডিয়ামে আগামীকাল মঙ্গলবার শুরু হবে এই সিরিজ। উদ্বোধনী দিনে সেভেন-এ সাইডে বাংলাদেশ-নেপাল দুটি ম্যাচ খেলবে। বুধবার হবে ফিফটিন-এ সাইডের একমাত্র ম্যাচটি। ২০০৭ সাল থেকে বাংলাদেশে রাগবির পথচলা শুরু। মাঝের সময় বাংলাদেশ দল দেশের বাইরে খেলেছে। এই প্রথম দেশের মাঠে আন্তর্জাতিক সিরিজ আয়োজন করছে ফেডারেশন। সংস্থাটির সাধারণ সম্পাদক মৌসুম আলী জানালেন স্থানীয় পর্যায়ে রাগবি ছড়িয়ে দিতে বিদেশি দলের সঙ্গে খেলার উদ্যোগ নেওয়ার কথা।

 

“অনেক দিন ধরে আমরা রাগবি চালিয়ে নিচ্ছি। এতদিন আমরা দেশের বাইরে খেলতেও গিয়েছি। এখন নিজেদের মাঠে আন্তর্জাতিক প্রতিযোগিতা করা প্রয়োজন। তাছাড়া প্রতি বছর একটি করে আন্তর্জাতিক টুর্নামেন্ট করার বাধ্যবাধকতাও আছে এশিয়ান রাগবির পক্ষ থেকে। এজন্যই এই সিরিজের আয়োজন।” “ইন্দোনেশিয়া, সিরিয়া, লাওস-এই সব দলকে দেশের বাইরে আমরা হারিয়েছি। কিন্তু দেশে খেলাটির প্রচলন আরও বৃদ্ধি করতে হলে আমাদের নিজেদের মাঠে খেলতে হবে। এ চিন্তা থেকে আমরা নেপালের বিপক্ষে সিরিজ আয়োজন করছি।” এ সিরিজের পৃষ্ঠপোষকতা করছে হা-মীম গ্রুপ।


আরোও অন্যান্য খবর
Paris