সর্বশেষ সংবাদ
বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী রাজশাহী ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সামাদ, সম্পাদক আসাদ রাজশাহী কারাগারে বাবার কোলে ওঠার সুযোগ পেলো ফুটফুটে শিশু ইতিহাস গড়লো রুয়েটের ‘টিম বেঙ্গলসাব’ মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে রাজশাহীতে র‌্যালি, আলোচনাসভা

বাঘায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

Paris
Update : রবিবার, ১৯ জুন, ২০২২

এফএনএস : রাজশাহীর বাঘা উপজেলার গড়গড়ি ইউনিয়ন সরকারি প্রাথমিক বিদ্যালয় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে দাদপুর-গড়গড়ি স্কুল মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়। এদিকে রাজশাহী বিভাগীয় পর্যায়ে আন্তঃ প্রাাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতায় ভারসাম্য দৌঁড়ে প্রথম হয়েছে আড়ানী পৌরসভার রুস্তমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র হাসিবুল ইসলাম। গড়গড়ি ইউনিয়ন সরকারি প্রাথমিক বিদ্যালয় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল বালকদের খেলায় দাদপুর প্রাথমিক বিদ্যালয়কে ৩-১ গোলে পরাজিত করে খানপুর প্রাথমিক বিদ্যালয়। অপর দিকে বালিকাদের খেলায় আশরাফপুর প্রাথমিক বিদ্যালয়কে ৩-১ গোলে পরাজিত করে খানপুর প্রাথমিক বিদ্যালয়। নির্ধারিত খেলায় কোন দল গোল করতে না পেরে ট্রাইবেকারের মাধ্যমে উভয়ে বিজয়ী হয়। পরে বিজয়ীদের হাতে আনুষ্টানিকভাবে পুরুস্কার দেওয়া হয়। পুরুস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দাদপুর প্রাথমিক বিদ্যালয়য় পরিচালনা কমিটির সভাপতি নুরুল ইসলাম।

 

প্রধান অতিথি ছিলেন গড়গড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও আ.লীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি। বিশেষ অতিথি ছিলেন গড়গড়ি ইউনিয়ন আ.লীগের সভাপতি ও অধ্যক্ষ আনিছুর রহমান, দাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলরুবা ইয়াসমিন, উপজেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আবদুল হালিম মাষ্টার, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপির অফিস স্টাফ মারুফ মন্ডল প্রমুখ। এদিকে রাজশাহী বিভাগীয় পর্যায়ে আন্তঃ প্রাাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতায় ভারসাম্য দৌঁড়ে আড়ানী পৌরসভার রুস্তমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র হাসিবুল ইসলাম প্রথম হয়ে জাতীয় পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করেছে। তাকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি ও বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সভাপতি আঞ্জারুল ইসলাম অভিনন্দন জানিয়েছেন।


আরোও অন্যান্য খবর
Paris