সর্বশেষ সংবাদ
বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী রাজশাহী ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সামাদ, সম্পাদক আসাদ রাজশাহী কারাগারে বাবার কোলে ওঠার সুযোগ পেলো ফুটফুটে শিশু ইতিহাস গড়লো রুয়েটের ‘টিম বেঙ্গলসাব’ মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে রাজশাহীতে র‌্যালি, আলোচনাসভা

এখনও ম্যাচ জেতার স্বপ্ন দেখছেন খালেদ

Paris
Update : রবিবার, ১৯ জুন, ২০২২

এফএনএস : অ্যান্টিগা টেস্টের প্রথম ইনিংসে যাচ্ছেতাই ব্যাটিং করেছে বাংলাদেশ। ১০৩ রানে গুটিয়ে যায় সাকিব আল হাসানরা। তবে বোলারদের পারফরম্যান্সে ২৬৫ রানে অলআউট করেছে ওয়েস্ট ইন্ডিজকে। তারপরও ১৬২ রানের লিড পেয়ে যায় স্বাগতিকরা। এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ২ উইকেট হারিয়ে ৫০ রান তুলে দ্বিতীয় দিন শেষ করেছে বাংলাদেশ। উইন্ডিজের চেয়ে ১১২ রানে পিছিয়ে সফরকারীরা। ম্যাচের বাকি এখনও তিন দিন। এই অবস্থায় পেসার খালেদ আহমেদ জানালেন, পাঁচ দিন খেলতে চান তারা। প্রথম ইনিংসে ব্যাটিং খারাপ হলেও দ্বিতীয় ইনিংসে ব্যাটাররা ভালো করবেন বলেই বিশ্বাস খালেদের, ‘আমরা আসলে উইন্ডিজকে আরও কম রানে অলআউট করতে চেয়েছিলাম।

 

হয়তো ১০-২০ রান বেশি হয়ে গেছে। তবে আমরা চেষ্টা করেছি। উইকেট খুবই ভালো। বোলারদের জন্য খুব বেশি সহায়ক না। তবে আমাদের ব্যাটসম্যানরা ইনশাআল্লাহ ভালো খেলবে।’ অ্যান্টিগা টেস্ট বাঁচানো যেখানে কঠিন, সেখানে খালেদ স্বপ্ন দেখছেন ম্যাচ জেতার, ‘আমরা জেতার জন্যই খেলবো। তবে চেষ্টা করবো পাঁচ দিন খেলার। ব্যাটসম্যানরা স্কোরবোর্ডে রান দিলে সেটা সম্ভব।’ দ্বিতীয় ইনিংসে তামিম ইকবাল ২২ ও মেহেদী হাসান মিরাজ ২ রান করে আউট হয়েছেন। বাকি সময়টুকু সহজেই পার করেছেন মাহমুদুল হাসান জয় (১৮) ও নাজমুল হোসেন শান্ত (৮)। গতকাল শনিবার তৃতীয় দিনে ব্যাটিংয়ে নামবেন তারা।


আরোও অন্যান্য খবর
Paris