সর্বশেষ সংবাদ
বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী রাজশাহী ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সামাদ, সম্পাদক আসাদ রাজশাহী কারাগারে বাবার কোলে ওঠার সুযোগ পেলো ফুটফুটে শিশু ইতিহাস গড়লো রুয়েটের ‘টিম বেঙ্গলসাব’ মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে রাজশাহীতে র‌্যালি, আলোচনাসভা

এবার ফ্রান্সের প্যারিসে যাচ্ছেন রোমান-দিয়ারা

Paris
Update : রবিবার, ১৯ জুন, ২০২২

এফএনএস : গত বছর সুইজারল্যান্ডের লুজানে বিশ্বকাপ আর্চারিতে রিকার্ভ মিশ্র ইভেন্টে রুপা জিতেছিলেন রোমান সানা ও দিয়া সিদ্দিকী। এবারও পদক জেতার লক্ষ্য তাদের। ফ্রান্সের প্যারিসে আগামী (২১ থেকে ২৬) জুন হতে যাচ্ছে বিশ্বকাপ আর্চারির স্টেজ-৩। সেই মিশনে আগামীকাল (রোববার ) সন্ধ্যায় ঢাকা ছাড়ার কথা রোমান-দিয়াদের। কোচ হিসেবে যাচ্ছেন জার্মানির মার্টিন ফ্রেডরিক। তিনি দল নিয়ে জানিয়েছেন লক্ষ্যের কথা।এই জার্মান বলেছেন, ‘প্যারিসে ৫০টি দেশের আর্চাররা থাকবেন। তাদের সঙ্গে লড়াই করে পদক জেতা কঠিন। লুজানে আমরা পদক পেয়েছিলাম। এবার সেই লক্ষ্যেই খেলবো।’

 

রিকার্ভ এককে রোমান ও দিয়াকে নিয়ে এবারও প্রত্যাশা থাকছে। তবে ফ্রেডরিক বাস্তবে থাকছেন, ‘রিকার্ভ এককে কোয়ার্টার ফাইনালে যেতে পারলে ভালো হবে। সেখানে ভালো খেলতে পারলে পদকের দেখা মিলতে পারে। মেয়েদের জন্য কঠিন পরীক্ষা হবে। তবে আমি আশাবাদী ভালো কিছুই হবে।’ রোমান ও দিয়া দুজনেই ইতিবাচক ফলের আশায়। তাদের ভাষায়, ‘আমাদের প্রস্তুতি ভালো। চেষ্টা করবো ভালো ফল করতে।’
বাংলাদেশ দল: রিকার্ভ পুরুষ: রোমান সানা, হাকিম আহমেদ রুবেল, আবদুর রহমান আলিফ ও সাগর ইসলাম। রিকার্ভ নারী: দিয়া সিদ্দিকী, নাসরিন আক্তার ও ফামিদা সুলতানা দিশা।


আরোও অন্যান্য খবর
Paris