সর্বশেষ সংবাদ
বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী রাজশাহী ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সামাদ, সম্পাদক আসাদ রাজশাহী কারাগারে বাবার কোলে ওঠার সুযোগ পেলো ফুটফুটে শিশু ইতিহাস গড়লো রুয়েটের ‘টিম বেঙ্গলসাব’ মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে রাজশাহীতে র‌্যালি, আলোচনাসভা

পাকিস্তানি কোচ নাদিম যৌন কেলেঙ্কারির দায়ে বহিষ্কার

Paris
Update : রবিবার, ১৯ জুন, ২০২২

এফএনএস : কখনও জাতীয় দলে না খেললেও পাকিস্তান ক্রিকেটে নাদিম ইকবাল পরিচিত মুখ। খেলোয়াড়ী জীবনে অনেকের চোখে ওয়াকার ইউনিসের চেয়েও সম্ভাবনাময় ছিলেন ডানহাতি এই ফাস্ট বোলার। মাঠের ক্রিকেটকে বিদায় বলার পর কোচিংয়ের সঙ্গে যুক্ত নাদিম এবার এক নেতিবাচক কারণে উঠে এসেছেন আলোচনায়। যৌন কেলেঙ্কারির মতো গুরুতর অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। সাউদার্ন পাঞ্জাব অঞ্চলে কোচ হিসেবে কাজ করা নাদিমকে এরইমধ্যে বহিষ্কার করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ইএসপিএনক্রিকইনফো লিখেছে, গত সপ্তাহে নাদিমের বিরুদ্ধে অভিযোগ নজরে আসে পিসিবির। অভিযোগটি যৌন হয়রানির সঙ্গে সম্পর্কিত, যা নিয়ে পুলিশও তদন্ত করছে।

 

দেশটির তারকা পেসার ওয়াকারের মতো একই অঞ্চল থেকে উঠে এসেছেন নাদিম। ঘরোয়া ক্রিকেটে আশির দশকের শেষ ও নব্বইয়ের দশকে দুজন খেলেছেন একসঙ্গে। নতুন বলে নাদিমের সুইং করানোর দক্ষতা ছিল দুর্দান্ত। এই কারণেই সেই সময়ের অনেকের চোখে ওয়াকারের চেয়েও প্রতিশ্রুতিশীল ছিলেন তিনি। পেশাদার ক্রিকেটে নাদিম শেষ ম্যাচ খেলেছেন ২০০৪ সালের মার্চে। ৮০টি প্রথম শ্রেণির ম্যাচে ২৫৮ উইকেট ও ৪৯ লিস্ট ‘এ’ ম্যাচে ৬৫ উইকেট নিয়ে ক্যারিয়ার শেষ করেন তিনি। পিসিবির আগের প্রশাসন ৫০ বছর বয়সী নাদিমকে সাউদার্ন পাঞ্জাব অঞ্চলের কোচ হিসেবে নিয়োগ দিয়েছিল। পিসিবির বেতনভুক্ত হলেও গত কয়েক বছরে বোর্ড পরিচালিত অসংখ্য কোচিং প্রোগ্রামের কোনোটিতেই জড়িত ছিলেন না তিনি।


আরোও অন্যান্য খবর
Paris