সর্বশেষ সংবাদ
বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী রাজশাহী ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সামাদ, সম্পাদক আসাদ রাজশাহী কারাগারে বাবার কোলে ওঠার সুযোগ পেলো ফুটফুটে শিশু ইতিহাস গড়লো রুয়েটের ‘টিম বেঙ্গলসাব’ মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে রাজশাহীতে র‌্যালি, আলোচনাসভা

মালদ্বীপে সোনা জয় করলো বাংলাদেশের খুশবু

Paris
Update : শনিবার, ১৮ জুন, ২০২২

এফএনএস : ওয়েস্টার্ন এশিয়ান ইয়ুথ দাবা চ্যাম্পিয়নশিপের র‌্যাপিড দাবা ইভেন্টে বাংলাদেশের দাবাড়ু ওয়ারসিয়া খুশবু সোনা জিতেছে। মালদ্বীপের উখলামে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১০ বালিকা বিভাগে খুশবু ৭ খেলায় ৫.৫ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হয়েছে। খুশবু শুধু প্রথম রাউন্ডে ড্র করে কিরগিজস্তানের তুরসোনালিয়েভা নুরেলিনার সঙ্গে।

 

এরপর টানা হারিয়েছে কাজাখস্তানের দিয়াসকিজি ডালিয়া, ভারতের মন্দিপাল্লী দীক্ষিতা, উজবেকিস্তানের জিকমাথকোনোভা মখিনুর ও ভারতের হানিয়া শাহকে। অবশ্য ষষ্ঠ রাউন্ডে কাজাখস্তানের ওমিরসেরিক আলিমার কাছে হেরে চ্যাম্পিয়ন হওয়া নিয়ে সংশয়ে ছিল খুশবু। তবে সপ্তম ও শেষ রাউন্ডে উজবেকিস্তানের আবরোভা জুনায়রাকে হারিয়ে শেষ পর্যন্ত সোনার হাসি হেসেছে রাজধানীর সাউথ পয়েন্ট স্কুলের চতুর্থ শ্রেণির এই শিক্ষার্থী। ৬ দেশের ১৩ খেলোয়াড় অনূর্ধ্ব-১০ বালিকা বিভাগে অংশ নেয়।


আরোও অন্যান্য খবর
Paris