সর্বশেষ সংবাদ
‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী রাজশাহী ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সামাদ, সম্পাদক আসাদ রাজশাহী কারাগারে বাবার কোলে ওঠার সুযোগ পেলো ফুটফুটে শিশু ইতিহাস গড়লো রুয়েটের ‘টিম বেঙ্গলসাব’ মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে রাজশাহীতে র‌্যালি, আলোচনাসভা রাজশাহী নগরীতে ৬৬ হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে পবায় প্রতিবন্ধী-দুঃস্থদের মাঝে সহায়তা বিতরণ করলেন ডিসি রোববার থেকে ভারতের ট্যুরিস্ট ভিসা চালু হচ্ছে : হাইকমিশনার রাজশাহীর আমের বাজারে জমজমাট বেচাকেনা, ব্যস্ত চাষি-ব্যবসায়ীরা

খেলোয়াড়কে থাপ্পড় মেরে চার ম্যাচের জন্য নিষিদ্ধ মেসি!

Paris
Update : মঙ্গলবার, ১৯ জানুয়ারি, ২০২১

এফএনএস : ক্লাব ক্যারিয়ারে প্রথমবারের মতো লাল কার্ড দেখলেন বার্সেলোনার প্রাণভোমরা লিওনেল মেসি। স্প্যানিশ সুপার কাপের ফাইনালে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে ৩-২ ব্যবধানে হেরে যাওয়া ম্যাচে অতিরিক্ত সময়ে এই শাস্তি পান তিনি। ১৭ বছরের ক্লাব ক্যারিয়ারে যা কখনোই হয়নি এবার তাই হলো। বার্সেলোনা প্রাণভোমরা লিওনেল মেসি ক্লাবটির হয়ে এখন পর্যন্ত ৭৫৩টি ম্যাচ খেলে ফেলেছেন। লাল কার্ড দেখে মাঠ ছেড়েছেন এমনটা ঘটেনি কোনদিন।

এবার মেজাজ নিয়ন্ত্রণ করতে পারলেন না মেসি। প্রতিপক্ষের খেলোয়াড়কে থাপ্পড় মেরে খেয়েছেন লাল কার্ড। ফাইনালের শেষের কয়েক মুহূর্ত আগে আক্রমণাত্মক আচরণের জন্য লাল কার্ড দেখলেন মেসি। শুধু তাই নয়, ওই ঘটনার ভিডিও খতিয়ে দেখবে স্প্যানিশ ফুটবল ফেডারেশন। যেখানে আর্জেন্টাইন অধিনায়ক ঘরোয়া ফুটবলে দুই থেকে চার ম্যাচ পর্যন্ত নির্বাসিত হতে পারেন বলে শোনা যাচ্ছে। বার্সা অধিনায়ককে কী শাস্তি দেওয়া যায়, তা ঠিক করতে এ সপ্তাহেই বসবে সুপার কোপায় রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের কমিটি।

সর্বোচ্চ চার ম্যাচ নিষিদ্ধ হতে পারেন মেসি, এমন খবরই জানিয়েছে সংবাদমাধ্যম। আর ৩৩ বছর বয়সী ফরোয়ার্ডকে যে বার্সা দুই ম্যাচে পাচ্ছে না, তা মোটামুটি নিশ্চিত। তবে শাস্তি দ্বিগুণও হতে পারে, তা নির্ভর করছে সুপার কোপার কমিটি তাঁর অপরাধকে কীভাবে দেখছে, তার ওপর। লা লিগা ও কোপা ডেল রে ম্যাচে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। নিষেধাজ্ঞা জারি হলে কোপাতে পরবর্তী রাউন্ডের ম্যাচে মাঠের বাইরে থাকতে হবে মেসিকে। ৩১ জানুয়ারি ন্যু ক্যাম্পে খেলতে পারবেন না অ্যাথলেটিকের বিপক্ষে ম্যাচ।


আরোও অন্যান্য খবর
Paris