সর্বশেষ সংবাদ
বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী রাজশাহী ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সামাদ, সম্পাদক আসাদ রাজশাহী কারাগারে বাবার কোলে ওঠার সুযোগ পেলো ফুটফুটে শিশু ইতিহাস গড়লো রুয়েটের ‘টিম বেঙ্গলসাব’ মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে রাজশাহীতে র‌্যালি, আলোচনাসভা

রাইমা রেঞ্জার্স ও এসএস আলম স্মৃতি সংঘের জয়

Paris
Update : শুক্রবার, ১৭ জুন, ২০২২

স্পোর্টস রিপোর্টার : টানা দ্বিতীয় খেলায় জয় পেল তারকা খেলোয়াড়দের নিয়ে গড়া রাইমা রেঞ্জর্স। নিজেদের ৪র্থ খেলায় সেন্টিনেলস এসবিআই কে ৭ উইকেটে পরাজিত করে এলিমেটর পর্বে খেলার আশা জাগিয়ে রাখল রাইমা রেঞ্জার্স। দিনের অপর খেলায় ফাইটার রাজশাহীতে ২৮ রানে পরাজিত করে টানা ৪র্থ খেলায় জয় পেল শহীদ শামসুল আলম স্মৃতি সংঘর। গতকাল বৃহস্পতিবার শহীদ এএইচএম কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজশাহী বিভাগীয় ক্রিকেটার্স এসোসিয়েশনের আয়োজনে ২য় বঙ্গবন্ধু রাজশাহী টি-২০ ক্রিকেট টুর্ণামেন্টের গুরুত্বপূর্ণ দিনের প্রথম খেলায় টস জিতে সেন্টিনেলস কে ব্যাট করার আমন্ত্রন জানান রাইমা রেঞ্জার্স এর অধিনায়ক মিজান। জিম্বাবুয়ের জাতীয় ক্রিকেট দলের তারকা খেলোয়াড়া সিকান্দার রাজা বখত ও শ্রীলল্কা জাতীয় ক্রিকেট খেলোয়াড় চন্দ্রিকা ডি সিলভার বিধ্বংসী বোলিংয়ে মাত্র ৮ উইকেটের বিনিময়ে ১১৭ রানে ধেমে যায় সেন্টিনেলস এসবিআই‘র ইনিংস।

দলের পক্ষে রহিম অপরাজিত ১৫ বলে ২৫ ও নেহাদ ১৮ বলে অপরাজিত ২৫ রান করেন। রাইমা রেঞ্জার্স‘র সেকেন্দার রাজা ৪ ওভারে ১৮ রানে ২ উইকেট লাভ করেন। এছাড়াও চন্দ্রিকা ডি সিলভা, নাহিদ ও অন্তর ১টি করে উইকেট লাভ করেন। ১১৮ রানের জয়ের লক্ষ ব্যাট করতে নেমে মাত্র ১০ রানে দুই উদ্বোধনী ব্যাটার সাজ ঘরে ফিরে গেল কিছুটা বিপদে পরে রাইমা রেঞ্জার্স। সেখান থেকে সেকান্দার রাজা‘র ঝড় ব্যাটি এ কিছুটা বিপদ মুক্ত হয় রাইমা রেঞ্জাস। রাজা ব্যাক্তিগত ১৩ বলে ৩০ ও দলের ৪০ রানের মাথায় দেলোয়ারের বলে ক্যাচ আউট হলে উইকেটে আসেন অধিনায়ক মিজান। উইকেটে এসেই মারমুখি হয়ে উঠেন দলের অধিনায়ক মিজান তার সাথে কম যায়নি হৃদয়ও। মিজান ২০ বলে অপরাজিত ৪৭ ও হৃদয় ১১ বলে ২৮ রান করেন । রাইমা রেঞ্জার্স ৯ ওভারে ৩ উইকেট হারিয়ে ১২৩ রান করে ১ম জয় তুলে এলিমেটর রাউন্ডে টিকে থাকার কিছুটার আশা জাগিয়ে রাখলো।

দিনের অপর খেলায় ফাইটার রাজশাহী টস জিতে প্রথমে ব্যাট করার আমন্ত্র্রণ জানায় এসএস আলম স্মৃতি সংঘকে। ২০ ওভার ব্যাট করে ৮ উইকেট হারিয়ে এসএস আলম স্মৃতি সংঘ করে ১৬৯ রান। দলের পক্ষে অধিনায়ক ফরহাদ হোসেন ৪০ ও রকি ৩৫ রান করেন। ফাইটার রাজশাহীর সালমান হোসাইন ২৯ রানে ৪ উইকেট লাভ করেন। ১৭০ রানের জয়ের লক্ষে ব্যাট করতে নেমে ফাইটার রাজশাহী ১৬.৫ ওভারে ১৪১ রানে অলআউট হলে ২৮ রানে ম্যাচ জিতে নেয় শহীদ শামসুল আলম স্মৃতি সংঘ। দলের পক্ষে রাফি ৫৩ ও রশিদ ২০ রান করেন। এসএস আলম স্মৃতি সংঘ‘র রানা ১৩ ও সকাল ২৯ রান খরচ করে ৩টি করে উইকেট লাভ করেন। ৪র্থ খেলায় জয়ের ফলে এসএস আলম স্মৃতি সংঘ লীগ টেবিলে শীর্ষ অবস্থানে রয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris