সর্বশেষ সংবাদ
বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী রাজশাহী ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সামাদ, সম্পাদক আসাদ রাজশাহী কারাগারে বাবার কোলে ওঠার সুযোগ পেলো ফুটফুটে শিশু ইতিহাস গড়লো রুয়েটের ‘টিম বেঙ্গলসাব’ মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে রাজশাহীতে র‌্যালি, আলোচনাসভা

বিশ্বরেকর্ড গড়লেন বোল্ট

Paris
Update : বুধবার, ১৫ জুন, ২০২২

এফএনএস : নিউজিল্যান্ডের বাঁহাতি পেসার ট্রেন্ট বোল্ট, বল হাতে প্রতিপক্ষকে গুঁড়িয়ে দেওয়ার দায়িত্বটা থাকে তাঁর কাঁধে। টেস্টে ১৩ নম্বরে থাকলেও ওয়ানডে র‌্যাংকিংয়ের এক নম্বর বোলার তিনি। ট্রেন্টব্রিজে ইংলিশদের বিপক্ষে চলমান টেস্টের প্রথম ইনিংসেও শিকার করেছেন ৫টি উইকেট। সেই বোল্ট গতকাল মঙ্গলবার ব্যাট হাতে গড়ে ফেললেন এক রেকর্ড। টেস্ট ক্রিকেটে ১১ নম্বর ব্যাটার হিসেবে সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ড গড়লেন এই কিউই পেসার।

ট্রেন্টব্রিজে টেস্টের পঞ্চম দিন ১১ নম্বরে নেমে মুখোমুখি ষষ্ঠ বলে দুই রান নিয়ে রানের খাতা খুলেন বোল্ট। এরইমধ্যে দিয়ে শ্রীলঙ্কান কিংবদন্তি মুত্তিয়া মুরালিধনরকে ছাড়িয়ে ১১ নম্বরে সবচেয়ে বেশি রানের মালিক হয়ে যান তিনি। টেস্টে ১১ নম্বরে নেমে ৯৮ ইনিংসে ৬২৩ রান করেছিলেন মুরালি। গতকাল মঙ্গলবার ১৭ রান করায় ১১ নম্বরে পজিশনে বোল্টের রানসংখ্যা দাঁড়াল ৬৪০-এ। বোল্ট-মুরালির পর এই তালিকার তিন নম্বরে রয়েছে ইংল্যান্ডের তারকা পেসার জেমস অ্যান্ডারসন। তিনি ১১ নম্বরে নেমে করেছেন ৬১৮ রান।


আরোও অন্যান্য খবর
Paris