সর্বশেষ সংবাদ
রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে রাসিকের শতভাগ সাফল্য অর্জন পবায় বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারের আহ্বান প্রধানমন্ত্রীর বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী

২য় বঙ্গবন্ধু রাজশাহী টি-২০ ক্রিকেটে শহীদ শামসুল আলম স্মৃতি সংঘের জয়

Paris
Update : মঙ্গলবার, ১৪ জুন, ২০২২

স্পোর্টস রিপোর্টার : টান টান উত্তোজনাপূর্ণ খেলা শেষে হাড্ডা-হাড্ডি লাড়াই করে শহীদ শামসুল আলম স্মৃতি সংঘ‘র কাছে মাত্র ৫ রানে হারলো লীগ টেবিলে শীর্ষে থাকা নেশন টেক। গুরুত্বপূর্ণ এই খেলায় উভয় ইনিংসে শতরানের দেখা পেল দুই ব্যাটার। শহীদ শামসুল আলম স্মৃতি সংঘের মেহদী মারুফ দশটি ৬ ও বারটি বাউন্ডারীর মাধ্যমে ৫৯ বলে ১২৬ রান করেন। অপরদিকে নেশন টেকের অভিষেক মিত্রা দশটি ৬ ও ১১টি চারের মধ্যে দিয়ে ৫৭ বলে ১২৫ রান করেন। গতকাল সোমবার শহীদ এএইচএম কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামে রাজশাহী বিভাগীয় ক্রিকেটার্স এসোসিয়েশনের আয়োজনে ২য় বঙ্গবন্ধু টি-২০ ক্রিকেট টুর্ণামেন্টের গুরুত্বপূর্ণ খেলায় নেশন টেক কে মাত্র ৫ রানে হারালো শহীদ শামসুল আলম স্মুতি সংঘ। টস জিতে প্রথমে ফিন্ডিং করার সিদ্ধান্ত নেয় নেশনটেকের অধিনায়ক সাজিদ। মেহেদী মারুফের ঝড় ইনিংসে নির্দ্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২২৭ রান করে শহীদ শামসুল আলম স্মৃতি সংঘ।

মেহেদী মারুফের ১২৬ ছাড়াও রকি করে দলের পক্ষে ৫৬ রান। নেশনটেকের সুজন ৪৪ রানে ও গোলাম ৪৮ রানের বিনিময়ে ২টি করে উইকেট লাভ করেন। ২২৮ রানের বড় টার্গেটে ব্যাট করতে নেমে সময় সহজে জয়ের লক্ষের দিকে এগিয়ে যেতে থাকে নেশন টেক। ফাইটার রাজশাহী‘র সাথে প্রথম খেলায় ৯৯ রানে অপরাজিত থাকা ব্যাটার অভিষেক আবারো ভয়ঙ্কর হয়ে উঠে শহীদ শামসুল আলম স্মৃতি সংঘের কাছে। ১৭ ওভার শেষে যখন নেশন টেকের জয়ের জন্য প্রয়োজন ছিল মাত্র ১৮ বলে ২৮ রান, ঠিক সেই মুহুত্বে অভিষেক ব্যাক্তিগত ১২৫ রানে অফ স্পিনার শুভর মিডিল স্ট্যাম্পের বল অহেতুক সুইপ খেলতে গিয়ে বোল্ড হয়ে যায়। এছাড়াও সোহাগ গাজী ২৮ রান করেন। নেশন টেকের শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন পরে ১১রান এবং শেষ বলে লাগে ৬ রান কিন্তু রানার শেষ বলে শুভ ব্যাটে বল লাগাতে ব্যর্থ হলে ৫ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে শহীদ শামসুল আলম স্মৃতি সংঘ।

শামসুল আলম স্মৃতি সংঘের হাবিব ৪০ ও গাফ্ফার ৪৮ রানে ৩টি করে উইকেট লাভ করেন।শহীদ শামসুল আলম স্মৃতি সংঘ তাদের দুই খেলা শেষে ৪ পয়েন্ট এবং নেশন টেক ৫ খেলা শেষে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে। খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ হন শহীদ শামসুল আলম স্মৃতি সংঘে মেহেদী মারুফ। দিনের অপর খেলায় সেন্টিনেন্স এসবিআই টস জিতে প্রথমে ব্যাট করার আমন্ত্রন জানায় মুক্তি সংঘকে। নিদ্ধারিত ২০ ওভারে মুক্তি সংঘ সবকটি উইকেট হারিয়ে ১৯৩ রান করে। দলের পক্ষে মুক্তার আলী ১৯ বলে ৫০ রান করে শেষ বলে বাউন্ডারী লাইনে আউট হন তুহিনের বলে। খেলার শেষ খবর পাওয়া পর্যন্ত সেন্টিনেন্স ৮ ওভারের ৩ উইকেট হারিয়ে ৫৭ রান করে। সেন্টিনেন্সের জয়ের জন্য প্রয়োজন ৭১ বালে ১৩৭ রান।


আরোও অন্যান্য খবর
Paris