সর্বশেষ সংবাদ
রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে রাসিকের শতভাগ সাফল্য অর্জন পবায় বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারের আহ্বান প্রধানমন্ত্রীর বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী

রুয়েটে বঙ্গবন্ধু আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন

Paris
Update : মঙ্গলবার, ১৪ জুন, ২০২২

প্রেস বিজ্ঞপ্তি : গতকাল সোমবার রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) এর কেন্দ্রীয় খেলার মাঠে বিকালে শারীরিক শিক্ষা কেন্দ্র আয়োজিত বঙ্গবন্ধু আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা-২০২২ এর উদ্বোধন করেন রুয়েট ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সেখ। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টূর্নামেন্ট কমিটির সভাপতি ও ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল আওয়াল।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোঃ সেলিম হোসেন, রুয়েট শাখা ছাত্রলীগের সহ-সভাপতি রিয়াদ আরেফিন খান। উপস্থিত ছিলেন সিএসই বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. আল মামুন, ইসিই বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম, রুপালী ব্যাংক রুয়েট শাখার ম্যানেজার মো. সেতাউর রহমান খান প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন চীফ ফিজিক্যাল এডুকেশন অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ মাহবুবুল আলম। বঙ্গবন্ধু আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতায় রুয়েটের ১৪টি বিভাগ অংশগ্রহণ করবে।


আরোও অন্যান্য খবর
Paris