সর্বশেষ সংবাদ
রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে রাসিকের শতভাগ সাফল্য অর্জন পবায় বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারের আহ্বান প্রধানমন্ত্রীর বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী

ফাইটার রাজশাহীর বড় জয়

Paris
Update : সোমবার, ১৩ জুন, ২০২২

স্পোর্টস রিপোর্টার : টানা দুই খেলার পরাজয়ের পর ১ম জয়ের মুখ দেখলো গতবারের চ্যাম্পিয়ন ফাইটার রাজশাহী। গতকাল রোববার এএইচএম শহীদ কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামে দিনের একমাত্র খেলায় সেন্টিনেস্ট এসবিআই কে ৯ উইকেটে পরাজিত করে ফাইটার রাজশাহী। তারকা খেলোয়াড়দের নিয়ে পর পর দু’ম্যাচ হারার পর অবশেষে জয়ের মুখ দেখলো ১ম বারের চ্যাম্পিয়ন দলটি। বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড় সৌম্য সরকার, সাইফুদ্দিন ও ইমরুল কায়েশদের নিয়ে প্রথমে নেশন কেট ও পরে মুক্তি সংঘের কাছে পরাজয় বরণ করে নিজেদের বিপদ ডেকে আনে ফাইটার রাজশাহী। অবশেষে সেন্টিনেন্স‘র বিরুদ্ধে বড় জয় নিয়ে টুর্ণামেন্টে টিকে থাকার ইঙ্গিত দিল ফাইটার রাজশাহী।

টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ফাইটার রাজশাহী অধিনায়ক সাব্বির হোসেন। অধিনায়কের সিদ্ধান্তের সঠিক প্রমান করে দলের বোলাররা। নির্দ্ধারিত ২০ ওভারের সেন্টিনেন্স ৯ উইকেটের বিনিময়ে মাত্র ১০৩ রান করে। দলের পক্ষে সর্বোচ্চ ২৮ রানে অপরাজিত থাকেন বাংলাদেশ জাতীয় দলের পেস বোলার শফিউল ইসলাম। এছাড়াও ফরেন কোটার খেলোয়াড় আল আমিন জুনিয়ার ১৯ বলে ২২ রান করেন। ফাইটার রাজশাহী রশিদ ৯ রানে ৪টি ও দিলদার ২৩ রানে ৩টি উইকেট লাভ করেন।

১০৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে সাব্বির হোসেনের উইকেট হারিয়ে ৯.৫ ওভারের ১০৪ তুলে জয়ের লক্ষে পৌছে যায় ফাইটার রাজশাহী। দলের পক্ষে সুমন ৩৩ বলে অপরাজিত ৬০ রান করেন। এছাড়াও সাব্বির হোসেন ১৮ বলে ২৫ রান করেন। সেন্টিনেন্স‘র দেলোয়াড় ১০ রানের বিনিময়ে ১ উইকেট লাভ করেন। আজ সোমবার ১ম খেলায় অংশ নিবে নেসন কেট ও শহীদ শামসুল আলম স্মৃতি সংঘ। দিনের অপর খেলায় অংশ নিবে মুক্তি সংঘ ও সেন্টিনেন্স এসবিআই।


আরোও অন্যান্য খবর
Paris