সর্বশেষ সংবাদ
রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে রাসিকের শতভাগ সাফল্য অর্জন পবায় বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারের আহ্বান প্রধানমন্ত্রীর বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী

প্রস্তুতি ম্যাচে জ¦লে উঠলো এবাদত

Paris
Update : সোমবার, ১৩ জুন, ২০২২

এফএনএস : ক্যারিবীয়দের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের আগে তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলছে বাংলাদেশ ক্রিকেট দল। অ্যান্টিগায় দ্বিতীয় দিন শেষে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ প্রেসিডেন্ট একাদশের চেয়ে ১০৯ রানে এগিয়ে আছে বাংলাদেশ। প্রেসিডেন্ট একাদশের হাতে অবশ্য আরো ৬ উইকেট আছে। বাংলাদেশের ৩১০ রানের জবাবে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ২০১ রানে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে ওয়েস্ট ইন্ডিজ প্রেসিডেন্ট একাদশ।

শিবনারায়ন চন্দরপলের ছেলে ত্যাগেনারাইন চন্দরপল প্রস্তুতি ম্যাচে খেলছেন ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ প্রেসিডেন্ট একাদশের ওপেনার হিসেবে। ১১৭ বলে আটটি চার ও একটি ছয়ে ৫৯ রানের ইনিংস খেলেছেন তিনি। অপর ওপেনার সলোজানো অপরাজিত আছেন ১৭৪ বলে ৮৩ রান করে। ইয়ানিক কারিয়াহ অপরাজিত ২১ রানে। বাংলাদেশের পক্ষে সবচেয়ে সফল বোলার এবাদত হোসেন। ৫১ রানে ৩ উইকেট নিয়েছেন তিনি। এর আগে, বাংলাদেশ প্রথম ইনিংস ঘোষণা করে ৭ উইকেটে ৩১০ রানে। তামিম ইকবাল খেলেন অপরাজিত ১৬২ রানের ইনিংস।


আরোও অন্যান্য খবর
Paris