সর্বশেষ সংবাদ
রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে রাসিকের শতভাগ সাফল্য অর্জন পবায় বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারের আহ্বান প্রধানমন্ত্রীর বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী

ফিফা র‌্যাংকিংয়ে ফের পেছালো বাংলাদেশ

Paris
Update : সোমবার, ১৩ জুন, ২০২২

এফএনএস : চলতি এশিয়ান কাপ বাছাইপর্ব শুরু হওয়ার আগে ফিফা র‌্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান ছিল ১৮৮তম। প্রথম ম্যাচে ৯৯ ধাপ এগিয়ে থাকা বাহরাইনের বিপক্ষে ২-০ গোলের হারের পর রেটিং পয়েন্ট ৫.০১ কমে যায়। র‌্যাংকিংয়েও এক ধাপ পেছাতে হয়েছে। গত শনিবার নিজেদের দ্বিতীয় ম্যাচে ১৩৫তম দল তুর্কমেনিস্তানের বিপক্ষে লড়াই করে হেরেছে লাল-সবুজ বাহিনীরা।

জয়েরও সুযোগ ছিল। কিন্তু সেগুলো কাজে না লাগাতে পারার ব্যর্থতায় শেষ পর্যন্ত হারতে হয়েছে। এতে আরও ৭.৯ রেটিং পয়েন্ট কমেছে বাংলাদেশের। সেই সঙ্গে র‌্যাংকিংয়েও আরও তিন ধাপ পেছাতে হলো। এই মুহূর্তে র‌্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান ১৯২তম। এর মধ্য দিয়ে ৪০ মাস পর আবারও ১৯০-এর পেছনে চলে গেল জামাল ভূঁইয়ারা।


আরোও অন্যান্য খবর
Paris