৪ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাসিক মেয়রের সাথে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীদের সাক্ষাৎ

প্রকাশিত: ১৩ জুন ২০২২, ১:১২ পূর্বাহ্ণ | বিভাগ: চাকরি-বাকরি
রাসিক মেয়রের সাথে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীদের সাক্ষাৎ
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিটি কর্পোরেশনের পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

গতকাল রোববার নগর ভবনে মেয়র দপ্তরকক্ষে সাক্ষাৎকালে রাসিক মেয়রকে ফুলেল শুভেচ্ছা জানান তারা। এ সময় সিটি কর্পোরেশনের পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, কর্মচারী ইউনিয়নের সভাপতি দুলাল শেখ, সাধারণ সম্পাদক আজমীর আহমেদ মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন