সর্বশেষ সংবাদ
শেখার স্বাধীনতা ও মানসিক বিকাশের দিকে নজর দিলে শিশুরা আবার আনন্দের সাথে স্কুলমুখী হবে জিআই খ্যাত রাজশাহীর পানপাতার দাম কম, অর্থনৈতিক সংকটে কৃষক-শ্রমিকরা প্রবাসী কার্ডধারীদের ভূমিসেবা সহজ ও দ্রুত করার নির্দেশ দিলেন ভূমিমন্ত্রী পবায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১৫ পরিবারের মধ্যে ঢেউটিন ও গৃহনির্মাণের অর্থ বিতরণ রাস্তা দখল করে ভবন নির্মাণের অভিযোগে ঘটনাস্থল পরিদর্শনে আরডিএ চেয়ারম্যান মোদির বাসভবনের সামনে বিক্ষোভ থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক বরেন্দ্র অঞ্চলকে স্মার্ট কৃষি অঞ্চল হিসেবে গড়ে তোলা হবে : চেয়ারম্যান চরবাসীর জন্য ভাসমান ব্রিজ ও সৌর বিদ্যুতের ব্যবস্থা করা হবে : এমপি মিলন ‘ফ্যামিলি কার্ড’ সম্প্রসারণের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী মোহনপুরে পান প্রতীক সংবলিত সীমানা পিলারের উদ্বোধন

‘কে-টু’ জয় করে ইতিহাস গড়ল নেপালি পবর্তারোহীরা

Paris
Update : সোমবার, ১৮ জানুয়ারি, ২০২১

এফএনএস : ইতিহাস গড়েছে নেপালের ১০ পর্বতারোহীর একটি দল। পর্বতারোহণের ইতিহাসে শীতকালে এই প্রথম বিশ্বের দ্বিতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ ‘কে-টু’-তে আরোহণ করে এত দিনের অসম্ভবকে সম্ভব করে দেখালেন তাঁরা। সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। দলটির সদস্য পর্বতারোহী নিমসদাই পূরজা জানিয়েছেন, শনিবার স্থানীয় সময় বিকেল ৫টায় তাঁরা পর্বতশীর্ষে পৌঁছান।

তাঁদের মতো সাফল্য পাওয়ার আশায় আরো বহু পর্বতারোহী এখন আট হাজার ৬১১ মিটার (২৮ হাজার ২৫১ ফুট) উচ্চতার এই পবর্তটির বিভিন্ন অংশে আছেন বলে জানিয়েছে বিবিসি। কিন্তু এদের মধ্যে একজন স্পেনীয় পর্বতারোহী শনিবার বেইস ক্যাম্পে ফিরে আসার সময় পিছলে নিচে পড়ে নিহত হয়েছেন। বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্ট থেকে মাত্র ২০০ মিটার কম উচ্চতার কে-টু পাকিস্তান-চীন সীমান্তজুড়ে দাঁড়িয়ে থাকা কারাকোরাম পর্বতমালার একটি অংশ।

আট হাজার মিটার থেকে উঁচু মাত্র ১৪টি পর্বতের মধ্যে এটি একটি। বিশ্বের বহু পর্বতারোহী শীতকালে এটি জয় করার বাসনা পোষণ করেন। শীতে সব পর্বতের মধ্যে এটির চাহিদাই সর্বোচ্চ পর্যায়ে থাকে বলে মনে করা হয়।


আরোও অন্যান্য খবর
Paris