সর্বশেষ সংবাদ
‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী রাজশাহী ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সামাদ, সম্পাদক আসাদ রাজশাহী কারাগারে বাবার কোলে ওঠার সুযোগ পেলো ফুটফুটে শিশু ইতিহাস গড়লো রুয়েটের ‘টিম বেঙ্গলসাব’ মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে রাজশাহীতে র‌্যালি, আলোচনাসভা রাজশাহী নগরীতে ৬৬ হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে পবায় প্রতিবন্ধী-দুঃস্থদের মাঝে সহায়তা বিতরণ করলেন ডিসি রোববার থেকে ভারতের ট্যুরিস্ট ভিসা চালু হচ্ছে : হাইকমিশনার রাজশাহীর আমের বাজারে জমজমাট বেচাকেনা, ব্যস্ত চাষি-ব্যবসায়ীরা

না ফেরার দেশে চলে গেলেন জাতীয় দলের সাবেক গোলকিপার মিনা

Paris
Update : সোমবার, ১৮ জানুয়ারি, ২০২১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জাতীয় ফুটবল দলের সাবেক গোলকিপার মো. পারভেজ কবির শাহ্ মিনা পরলোকগমন করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)। গতকাল রবিবার সকাল ৮টায় চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার বজরাটেকের নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৭ বছর।

সাবেক ফুটবলার পারভেজ কবির শাহ্ মিনা ভোলাহাটের গোহালবাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মৃত আব্দুল মাজিদ শাহ্রে বড় সন্তান। পারিবারিক সূত্রে জানা যায়, সাবেক ফুটবলার শনিবার রাতে সুস্থ অবস্থায় ঘুমাতে যায় কিন্তু প্রতিদিনের মতো ফজরের নামায পড়তে উঠেননি তিনি। পরে তাকে বিছানায় মৃত অবস্থায় পাওয়া যায়। তিনি বাংলাদেশ জাতীয় ফুটবল লাল দলের হয়ে ১৯৮২ থেকে ৮৮ সাল পর্যন্ত গোলরক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন।

ফুটবলের কিংবদন্তি মৃত্যুর আগ পর্যন্ত ভোলাহাট উপজেলার বজরাটেক নবীন সংঘ ফুটবল টিমের কোচ হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ৪ ভাই ৩ বোনের মধ্যে তিনি ছিলেন সবার বড়। তার সহধর্মিণী ঢাকায় বসবাস করেন। তিনি বৃদ্ধ মাকে নিয়ে গ্রামের বাড়িতে থাকতেন। তার দুই সন্তানের মধ্যে কন্যা সন্তান ছোটকালেই মারা যায় এবং পুত্রসন্তান ডা. ইমরান পারভেজ শাহ্ অনিক বর্তমানে কানাডায় বিশ্ব স্বাস্থ্য সংস্থায় কর্মরত রয়েছেন।

সাবেক গোলকিপার মিনার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আজ সোমবার সকাল ১০টায় ভোলাহাটের সবজা উচ্চ বিদ্যালয় মাঠে জানাযা অনুষ্ঠিত হবে।


আরোও অন্যান্য খবর
Paris