প্রেস বিজ্ঞপ্তি : রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী পরিষদের সভায় গতকাল শনিবার(১১ জুন) বিকেল সাড়েচারটায় মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত সভায় বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্বপূর্ন আলোচনা শেষে সিদ্ধান্ত গ্রহন করা হয়। সভা শেষে বিদেশগামী খেলোয়াড় ,কর্মকর্তা ও জাতীয় পর্যায়ে অংশ গ্রহন করে চ্যাম্পিয়ন, রানারআপ ও পদক পেয়ে রাজশাহীর সুনাম বয়ে এনেছে সেই সমস্ত ১২০ জন কর্মকর্তা, খেলোয়াড় ও কর্মচারীদের সম্বর্ধনা দেয়া হয়েছে। সেই সাথে দুইজন কর্মচারীকেও সম্মনীত করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক ও রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সভাপতি আব্দুল জলিল কর্মকর্তা, খেলোয়াড় ও কর্মচারীগনদের হাতে উপহার সামগ্রী তুলে দেন।
এর আগে তিনি বলেন খেলোয়াড়গন আমাদের সন্তান কাজেই তাদের সম্মানিত করা আমাদের কর্তব্য ও দায়িত্ব। আজ তাদের কারনেই আমরা তথা রাজশাহীবাসি গর্বিত। সাধারন সম্পাদক মোঃ ওয়াহেদুন নবী বলেন খেলাধুলাই খেলোয়াড়দের উৎসাহ ও তাদের সুখসুবিধা দেখার দায়িত্ব আমাদের কাজেই একজন প্রকৃত সংগঠক হয়ে তাদের উন্নয়নের চিন্তভাবনা থাকতে হবে কিভাবে তারা খেলাধুলা করে রাজশাহীর মুখ উজ্জল করে। প্রতিটি খেলোয়াড়ের অবস্থা সম্পর্কে আমাদের জানতে হবে ও সহযোগিতা করতে হবে। আমি সকল সংগঠকের প্রতি অনুরোধ জানায় তারা জেন খেলোয়াড়দের সুযোগ সুবিধাগুলি আগে দেখেন। ইতিপুর্বে এধরনের ঘটনা ঘটেনি যা রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার ইতিহাসে চিরস্বরনীয় হয়ে থাকবে বলেও জানান।
এ সময় পুলিশ সুপার ও সহ-সভাপতি এবিএস মাসুদ হাসান বিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) ও সহ-সভাপতি কল্যাণ চৌধুরী, অতিরিক্ত সাধারন সম্পাদক মোঃ শামসুজ্জামান রতন, যুগ্ম্-সম্পাদক(প্রশাসন) নাজমীর আহমেদ, কোষাধ্যক্ষ মোঃ জিয়া হাসান আজাদ হিমেল, নিবার্হী সদস্য মীর তৌফিক আলী ভাদু, আলী আফতাব তপন,মোঃ সিরাজুর রহমান খান, শিরাজী ইমরুল হাসনাইন, মোঃ তৌরিদ আল মাসুদ রনি, মোঃ আব্দুস সোহেল, মোঃ রোকনুজ্জামান, মোঃ আকবর আলী, মোঃ মামুনার রশীদ, মোঃ মুকিতুজ্জামান জুরাত, মোঃ নজরুল ইসলাম সরকার, রাফিখা খানম, মমতাজ মহল, জেলা ক্রীড়া অফিসার ও নির্বাহী সদস্য মোঃ জাহাঙ্গরি হোসেনসহ অন্য সদস্যবৃন্দ ও খেরোয়াড় কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।