সর্বশেষ সংবাদ
বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী রাজশাহী ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সামাদ, সম্পাদক আসাদ রাজশাহী কারাগারে বাবার কোলে ওঠার সুযোগ পেলো ফুটফুটে শিশু ইতিহাস গড়লো রুয়েটের ‘টিম বেঙ্গলসাব’ মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে রাজশাহীতে র‌্যালি, আলোচনাসভা

ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে পাকিস্তানের সিরিজ জয়

Paris
Update : রবিবার, ১২ জুন, ২০২২

এফএনএস : তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ১২০ রানে উড়িয়ে সিরিজ জয় নিশ্চিত করল পাকিস্তান। এর আগে প্রথম ওয়ানডেতে ৫ উইকেটে জিতে স্বাগতিকরা। দ্বিতীয় ম্যাচে শুক্রবার মুলতানে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৭৫ রান সংগ্রহ করে পাকিস্তান। ব্যাট হাতে সর্বোচ্চ ৭৭ রান করেন অধিনায়ক বাবর আজম। ৭২ রান করেন ইমাম উল হক। ক্যারিবিয়ানদের হয়ে ১০ ওভারে ৫২ রান খরচায় ৩ উইকেট নেন আকিল হোসেন। দলীয় ২৫ রানের মাথায় ১৭ রান করে ফিরে যান ফকর জামান। এরপর দ্বিতীয় উইকেটে ১২০ রানের জুটি গড়েন বাবর ও ইমাম। মাঝে দু’জনই ফিরে গেলে রানের চাকা মন্থর হয়ে যায় পাকিস্তানের।

রিজওয়ান, হারিস, নাওয়াজরা দাঁড়াতেই পারেনি। ২২ রান করেন শাদাব খান। শেষ পর্যন্ত ২৭৫ রানে থামে পাকিস্তানের ইনিংস। ২৭৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই শাই হোপের উইকেট হারিয়ে চাপে পড়ে ক্যারিবিয়ানরা। এরপর কাইল মায়ার্স ৩৩ এবং ব্রুকস ৪২ রান করলে কিছুটা চাপ দূর হয়। কিন্তু মোহাম্মদ নাওয়াজের ঘূর্ণি বোলিংয়ে ১১৬ রান তুলতেই ৫ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ৩২ ওভার ২ বলে ১৫৫ রানে সব উইকেট হারিয়ে ফেলে। ১০ ওভারে মাত্র ১৯ রান খরচায় চার উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন মোহাম্মদ নাওয়াজ। এ ছাড়া ওয়াসিম জুনিয়র তিনটি এবং শাদাব খান তুলে নেন দুই উইকেট। ১২ জুন সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি হবে দুই দল।


আরোও অন্যান্য খবর
Paris