সর্বশেষ সংবাদ
বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী রাজশাহী ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সামাদ, সম্পাদক আসাদ রাজশাহী কারাগারে বাবার কোলে ওঠার সুযোগ পেলো ফুটফুটে শিশু ইতিহাস গড়লো রুয়েটের ‘টিম বেঙ্গলসাব’ মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে রাজশাহীতে র‌্যালি, আলোচনাসভা

সাকিব আবারো ছুটি নিয়েছেন

Paris
Update : শুক্রবার, ১০ জুন, ২০২২

এফএনএস : অ্যান্টিগায় গতকাল শুক্রবার থেকে তিন দিনের প্রস্তুতি ম্যাচে মাঠে নামে বাংলাদেশ। কিন্তু এখনো দলের সঙ্গে যোগ দেননি তৃতীয় দফায় নবনির্বাচিত টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান। তাকে ছাড়াই বাংলাদেশ এই প্রস্তুতি ম্যাচ খেলেছে। যুক্তরাষ্ট্রে থাকা সাকিবের গতকাল শুক্রবার ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে গিয়ে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা থাকলেও সেটি আর হচ্ছে না। খোঁজ নিয়ে জানা গেছে, বিসিবি প্রধান নাজমুল হাসান পাপনের থেকে আগেই কয়েকদিনের ছুটি নিয়ে রেখেছিলেন সাকিব। শ্রীলঙ্কা সিরিজ শেষে তিনি বডি চেকআপের জন্য সিঙ্গাপুর গিয়েছিলেন। সেখান থেকেই তার যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা ছিল। কিন্তু সাকিব দেশে ফিরে আসেন। কয়দিন পর কাউকে কিছু না জানিয়ে নিরবে যুক্তরাষ্ট্রে চলে যান। যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গে সময় কাটিয়ে সাকিবের আজ দলের সঙ্গে যোগ দেওয়ার কথা থাকলেও তিনি ১১ জুন যোগ দেবেন। ওয়েস্ট ইন্ডিজ প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে এই প্রস্তুতি ম্যাচ খেললে সাকিব অধিনায়ক হিসেবে নিজের ভাবনাটা দলের মাঝে ছড়িয়ে দিতে পারতেন। কিন্তু সেটি হচ্ছে না। আগামী ১৬ জুন থেকে অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে শুরু হবে দুই টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। ২৪ জুন সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচটি শুরু হবে সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি স্টেডিয়ামে। এরপর যথাক্রমে তিনটি করে টি-টোয়েন্টি আর ওয়ানডে খেলবে দুই দল।


আরোও অন্যান্য খবর
Paris