সর্বশেষ সংবাদ
রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে রাসিকের শতভাগ সাফল্য অর্জন পবায় বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারের আহ্বান প্রধানমন্ত্রীর বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী

এবার অভিনয়ে মেসি

Paris
Update : শুক্রবার, ১০ জুন, ২০২২

এফএনএস : এর আগে অনেক ফুটবল তারকাই অভিনয়ে নাম লিখিয়েছেন। বিভিন্ন বিজ্ঞাপনে তাদের হারহামেশাই দেখা যায়। তবে এটিকে ঠিক অভিনয় বলা যায় না। টিভি সিরিজ, ফিল্ম, ড্রামা কিংবা ডকুমেন্টারিতে কাজ করলেই কেবল কারো নামের পাশে অভিনেতা ট্যাগ লাগে। এবার সেই তালিকায় যুক্ত হচ্ছেন লিওনেল মেসি। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে, সম্প্রতি একটি আর্জেন্টাইন টিভি সিরিজে অভিনয় করেছেন মেসি। তার চরিত্রের অংশটুকুর দৃশ্যায়ন হয়েছে প্যারিসে। ‘লস প্রটেকটরেস’ নামের সিরিজটির দ্বিতীয় সিজনে একটি ক্যামিও চরিত্র করছেন বিশ্ব ফুটবলের এই মহাতারকা। তবে এখনই মেসির অভিনয় দেখা যাবে না। এর জন্য অপেক্ষা করতে হবে ২০২৩ সাল পর্যন্ত, টিভি সিরিজটি মুক্তি পেলে।

 


আরোও অন্যান্য খবর
Paris