সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

সিনেমা মুক্তির আগেই হজে যাচ্ছেন নায়িকা

Paris
Update : বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২

এফএনএস : পবিত্র হজ পালনের জন্য গতকাল বুধবার পরিবারের সঙ্গে সৌদি আরবের উদ্দেশে যাত্রা শুরু করছেন ২০১৮ সালের মিস ওয়ার্ল্ড বাংলাদেশের প্রথম রানারআপ নিশাত নাওয়ার সালওয়া। হজ পালন প্রসঙ্গে সালওয়া জানিয়েছেন, ‘আমার মা-বাবা এবার হজে যাচ্ছে। সঙ্গে আমিও যাচ্ছি। সবাই দোয়া করবেন, যেন ভালোভাবে হজ সম্পন্ন করে ফিরে আসতে পারি।’ এরই মধ্যে নিশাত নাওয়ার সালওয়া বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন। সে তালিকায় রয়েছে ‘স্বপ্নে দেখা রাজকন্যা’, কিংবদন্তি প্রয়াত অভিনেত্রী কবরী পরিচালিত শেষ সিনেমা ‘এই তুমি সেই তুমি’। এ ছাড়া অভিনয় করেছেন ‘বীরত্ব’ ও ‘বুবুজান’ সিনেমা। সিনেমাগুলো এখন আছে মুক্তির অপেক্ষায়। সিনেমা মুক্তির আগে নায়িকা হজে যাচ্ছেন, তাহলে কি অভিনয় ছাড়ছেন? এমন প্রশ্নে সালওয়ার জবাব, ‘অভিনয় কেন ছাড়ব? হজে যাচ্ছি। হজ পালন করে দেশে ফিরব। এরপর যেটা আমার পেশা, সেটা তো আমাকে করতেই হবে।’

 


আরোও অন্যান্য খবর
Paris