সর্বশেষ সংবাদ
রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে রাসিকের শতভাগ সাফল্য অর্জন পবায় বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারের আহ্বান প্রধানমন্ত্রীর বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী

বাংলাদেশের মত সেঞ্চুরি করতে চায় আফগানিস্তান

Paris
Update : বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২

এফএনএস : এখন পর্যন্ত প্রথম ও একমাত্র দল হিসেবে আইসিসি বিশ^কাপ সুপার লিগে পয়েন্টের দিক দিয়ে সেঞ্চুরি করেছে বাংলাদেশ। ১৮ ম্যাচ খেলে ১২টি জয় ও ৬টি হারে ১২০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে টাইগাররা। পয়েন্টের দিক দিয়ে সুপার লিগের আর কোন দলের ১’শ পয়েন্ট নেই। ১৫ ম্যাচে ৯৫ পয়েন্ট আছে দ্বিতীয়স্থানে থাকা বিশ^ চ্যাম্পিয়ন ইংল্যান্ডের। তবে সুপার লিগের দ্বিতীয় দল হিসেবে পয়েন্টের সেঞ্চুরি করার ভালো সুযোগ আফগানিস্তানের সামনে। আজ বৃহস্পতিবার জিম্বাবুয়েকে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে হারাতে পারলেই সুপার লিগে পয়েন্টের সেঞ্চুরি করবে আফগানিস্তান। ১১ ম্যাচে ৯ জয়, ২ হারে ৯০ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয়স্থানে আফগানরা। আর ১টি জয়ে ১০ পয়েন্ট নিয়ে ১’শতে পা রাখবে আফগানিস্তান। সরাসরি ২০২৩ সালের বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জনের জন্য সুপার লিগে পয়েন্ট তালিকার শীর্ষ সাত এর মধ্যে থাকতে হবে দলগুলোকে। কারন আগামী ওয়ানডে বিশ^কাপ আয়োজন করবে ভারত। আয়োজক ভারত এবং শীর্ষ সাত দল সরাসরি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবে। ১০টি দলকে নিয়ে অনুষ্ঠিত হবে পরের ওয়ানডে বিশ্বকাপ। আট দল সুপার লিগ থেকে টিকিট পেলেও, নবম ও দশম দল হিসেবে বিশ্বকাপে খেলতে হলে বাছাই পর্ব খেলতে হবে সুপার লিগে পয়েন্ট টেবিলের শেষ পাঁচটি দলকে। জিম্বাবুয়েকে প্রথম দুই ওয়ানডেতে ৬০ রানে ও ৮ উইকেটে হারিয়েছিল আফগানিস্তান।


আরোও অন্যান্য খবর
Paris