সর্বশেষ সংবাদ
রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে রাসিকের শতভাগ সাফল্য অর্জন পবায় বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারের আহ্বান প্রধানমন্ত্রীর বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী

আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ-এর তালিকায় মুশফিক

Paris
Update : মঙ্গলবার, ৭ জুন, ২০২২

এফএনএস : দেশের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে টানা দুই সেঞ্চুরি করেছেন ‘মি. ডিপেন্ডেবল’ খ্যাত মুশফিকুর রহিম। এই দারুণ পারফরম্যান্স দিয়ে তিনি জায়গা করে নিয়েছেন মে মাসের ‘আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ’-এর তালিকায়। মজার ব্যাপার হলো, গত বছর এই মে মাসেই তিনি ‘প্লেয়ার অব দ্য মান্থ’ নির্বাচিত হয়েছিলেন। গতকাল সোমবার গত মাসের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে পুরুষ ও নারী ক্রিকেটারদের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করে বিশ্বক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা আইসিসি।

পুরুষদের মাস সেরার লড়াইয়ে মুশফিকের সঙ্গে আছেন শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথিউস ও আসিথা ফার্নান্দো। মেয়েদের সংক্ষিপ্ত তালিকায় জায়গা হয়েছে পাকিস্তানের তুবা হাসান ও বিসমাহ মারুফ এবং জার্সির ট্রিনিটি স্মিথের। গত মাসে শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে ১০৫ রানের পর ঢাকা টেস্টে ১৭৫* রানের অপরাজিত ইনিংস খেলেন মুশফিক। বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে গড়েন পাঁচ হাজার টেস্ট রানের কীর্তি। সিরিজে ১৫১.৫ গড়ে দ্বিতীয় সর্বোচ্চ ৩০৩ রান করেন মুশফিক। গত বছর শ্রীলঙ্কার বিপক্ষে পারফর্ম করেই তিনি মাসের সেরা হয়েছিলেন।


আরোও অন্যান্য খবর
Paris