সর্বশেষ সংবাদ
রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে রাসিকের শতভাগ সাফল্য অর্জন পবায় বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারের আহ্বান প্রধানমন্ত্রীর বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী

বিশ্বরেকর্ড’র কাছাকাছি আর্জেন্টিনা

Paris
Update : মঙ্গলবার, ৭ জুন, ২০২২

এফএনএস : এস্তোনিয়ার বিপক্ষে ম্যাচে মূল একাদশের বেশ কয়েকজনকে বিশ্রামে রাখলেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। এস্তোনিয়ার বিপক্ষে মূল একাদশে বড় নাম শুধুই লিওনেল মেসি। সেই মেসি একাই ধসিয়ে দিলেন প্রতিপক্ষকে। একাই করলেন পাঁচ গোল, আর্জেন্টিনা জিতেছে ৫-০ গোলে। আর্জেন্টিনার এই দুর্দান্ত ফর্ম চলছে গত তিন বছর ধরে। স্পেনের আল সাদর স্টেডিয়ামে এস্তোনিয়াকে ৫-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে আর্জেন্টিনা। হ্যাটট্রিকসহ একাই পাঁচ গোল করেছেন লিওনেল মেসি। এ নিয়ে টানা ৩৩ ম্যাচ অপরাজিত থাকল আর্জেন্টিনা। আর্জেন্টিনা টানা আর ৫ ম্যাচে অপরাজিত থাকলে ভেঙে ফেলবে ইতালির রেকর্ড। টানা ৩৭ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড রয়েছে ইতালির। ব্রাজিল ও স্পেন জিতেছে টানা ৩৫ ম্যাচ।

গতরাতে, গোটা ম্যাচ জুড়ে এস্তোনিয়ার উপর আধিপত্য বিস্তার করেছে আর্জেন্টিনা। বলতে গেলে লিওনেল মেসিকে আটকাতেই ব্যতি ব্যস্ত ছিল প্রতিপক্ষে ফুটবলাররা। কিন্তু সাতবারের ব্যালন ডি’অর জয়ীকে পারেনি আটকাতে। মেসির পাঁচ গোলের শুরুটা হয়েছিল অষ্টম মিনিটে। পেনাল্টি থেকে লিড এনে দেন আর্জেন্টিনাকে। প্রথমার্ধের বিরতিতে যাওয়ার ঠিক আগ মুহূর্তে দ্বিতীয় গোলের দেখা পান আর্জেন্টাইন সুপার স্টার। পাপু গোমেজের পাসে বক্সের কোনাকুনি থেকে মাপা শটে জাল খুঁজে নেন। দ্বিতীয়ার্ধে মাঠে নামার দুই মিনিটের মাথায় হ্যাটট্রিক পূরণ করেন লিওনেল মেসি। এরপর এস্তোনিয়ার রক্ষণকে নাচিয়ে ৭১ ও ৭৬ মিনিটে আরও দুই গোল করে নিজের ও দলের পঞ্চম গোল পূর্ণ করেন মেসি।


আরোও অন্যান্য খবর
Paris