২৭ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

চাঁপাইনবাবগঞ্জে কালচারাল হ্যারিটেজ সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রকাশিত: ৫ জুন ২০২২, ১২:৪৫ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন
চাঁপাইনবাবগঞ্জে কালচারাল হ্যারিটেজ সাংস্কৃতিক অনুষ্ঠান
বিজ্ঞাপন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ জেলার শিল্প সংস্কৃতির আলো ছড়িয়ে দেবার লক্ষে ও সৃজনশীল মানবিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় নিয়ে অপ্রতিরোধ্য গতিতে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় জেলা প্রশাসনের সহযোগিতায় এবং জেলা শিল্পকলা একাডেমীর উদ্যোগে ইনটেনজিবল ও টেনজিবল কালচারাল হ্যারিটেজ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষে জেলা শিল্পকলা মিলনায়তনে গতকাল শনিবার বেলা পৌনে ১১টায় জেলা প্রশাসনের সহযোগিতায় এবং জেলা শিল্পকলা একাডেমীর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আদিনা ফজলুল হক সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. মাযহারুল ইসলাম তরু ও জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট রুহুল আমিন শরিফ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, জেলা কালচারাল অফিসার মোঃ ফারুকুর রহমান ফয়সল। শেষে দেশাত্ববোধক গানের মধ্যদিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন