সর্বশেষ সংবাদ
রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে রাসিকের শতভাগ সাফল্য অর্জন পবায় বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারের আহ্বান প্রধানমন্ত্রীর বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী

ব্রাজিল-আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কবে কোথায়?

Paris
Update : শনিবার, ৪ জুন, ২০২২

এফএনএস : আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আগামীকাল সোমবার এশিয়া অঞ্চলের দেশ জাপানের মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। জাপানের টোকিওতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪টা ২০ মিনিটে। নিজেদের সর্বশেষ প্রীতি ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ৫-১ ব্যবধানে উড়িয়ে দিয়েছে ব্রাজিল। জোড়া গোল করেন নেইমার, বাকি তিন গোল করেন রিচার্লিসন, কোতিনহো ও জেসুস। অন্যদিকে প্যারাগুয়েকে ৪-১ ব্যবধানে হারায় জাপান। সব প্রতিযোগিতা মিলিয়ে ১২বার মুখোমুখি হয়েছে দুই দেশ। ব্রাজিলের জয় ১০টি এবং বাকি দুই ম্যাচ ড্র। সর্বশেষ ২০১৭ সালে প্রীতি ম্যাচে খেলেছিল দুই দল। সে ম্যাচে ৩-১ ব্যবধানে জেতে ব্রাজিল। আজ রোববার রাত ১২টায় স্পেনের এল সাদর স্টেডিয়ামে আর্জেন্টিনা লড়বে এস্তোনিয়ার বিপক্ষে। প্রথমবারের মতো একে অপরের মুখোমুখি হতে যাচ্ছে এই দুই দেশ। ইতালিকে ৩-০ ব্যবধানে উড়িয়ে ফিনালিসিমা জয় করা আর্জেন্টিনা এ ম্যাচে গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের বিশ্রামে রাখতে পারে। শেষ ম্যাচে লিওনেল মেসি, দি মারিয়া, মার্তিনেজরা ছিলেন দুর্দান্ত ফর্মে। এস্তোনিয়াও নিজেদের শেষ ম্যাচে সানমারিনোকে হারিয়েছে ২-০ ব্যবধানে।


আরোও অন্যান্য খবর
Paris