সর্বশেষ সংবাদ
রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে রাসিকের শতভাগ সাফল্য অর্জন পবায় বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারের আহ্বান প্রধানমন্ত্রীর বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী

পিকের সঙ্গে শাকিরার বিচ্ছেদের ঘোষণা

Paris
Update : শনিবার, ৪ জুন, ২০২২

এফএনএস : অবশেষে গুঞ্জন সত্যি হলো। ১২ বছরের সম্পর্ক ছিন্ন করে আলাদা হওয়ার ঘোষণা দিয়েছেন স্প্যানিশ ফুটবলার জেরার্ড পিকে ও কলম্বিয়ান গায়িকা শাকিরা। দুই সন্তান নিয়ে একত্রে সংসার করছিলেন দুজন; কিন্তু কয়েক দিন ধরে স্প্যানিশ গণমাধ্যমে গুঞ্জন ছিল, শাকিরার সঙ্গে প্রতারণা করেছেন পিকে। অন্য এক নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। মূলত এ কারণেই পিকের সঙ্গে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তাদের বিচ্ছেদের খবরটি নিশ্চিত করেছে স্প্যানিশ ক্রীড়া পত্রিকা মার্কা। এক বিবৃতিতে শাকিরা জানিয়েছেন, ‘দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমরা বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছি। আমাদের সন্তানরাই সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের কাছে, তাদের ভালোর জন্যই আমাদের ব্যক্তিগত বিষয়ে সম্মান দেখানোর আহ্বান জানাই। বিষয়টি বুঝতে পারার জন্য সবাইকে ধন্যবাদ। ‘কয়েক দিন ধরেই দুজন একসঙ্গে থাকছেন না। ৩৫ বছর বয়সী পিকে বার্সেলোনায় একটি বাসায় একা থাকছেন। দুটি সন্তান থাকলেও ১২ বছরের সম্পর্ককে কখনো বিয়েতে রূপ দেননি পিকে ও শাকিরা। এর আগে দুজনই জানিয়েছিলেন, সন্তানদের জন্যই তারা বিয়ে করেননি। ২০১০ ফিফা বিশ্বকাপে পরিচয় হয়েছিল, এরপর একসঙ্গে কাটালেন ১২ বছর; কিন্তু শেষটা হলো তিক্তভাবে।

 


আরোও অন্যান্য খবর
Paris