সর্বশেষ সংবাদ
রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে রাসিকের শতভাগ সাফল্য অর্জন পবায় বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারের আহ্বান প্রধানমন্ত্রীর বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী

‘চার নম্বরে ফ্যান্টাস্টিক হবে তামিম’

Paris
Update : শনিবার, ৪ জুন, ২০২২
CHRISTCHURCH, NEW ZEALAND - FEBRUARY 16: Tamim Iqbal Khan of Bangladesh walks out to bat during Game 2 of the One Day International series between New Zealand and Bangladesh at Hagley Oval on February 16, 2019 in Christchurch, New Zealand. (Photo by Kai Schwoerer/Getty Images)

এফএনএস : ক্যারিয়ারের শুরু থেকে এখন পর্যন্ত তিন ফরম্যাটেই একটানা ওপেন করে যাচ্ছেন তামিম ইকবাল। মাঝে পরিস্থিতির কারণে মাঝে দু-একটা ম্যাচে হয়তো নিচে ব্যাট করেছেন। কিন্তু তামিম মানেই ওপেনিং পজিশন। প্রথম বল মোকাবেলা। কিন্তু সম্প্রতি দেশসেরা ওপেনারের ফর্ম ভালো যাচ্ছে না। দলের স্বার্থে কি এবার তামিমের ব্যাটিং পজিশনটাও নড়ে যাবে? গতকাল শনিবার মিরপুর শের-ই-বাংলায় উইন্ডিজ সফর উপলক্ষে জাতীয় দলের অনুশীলন ছিল। সেই অনুশীলন শেষে সাংবাদিকদের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন ব্যাটিং কোচ জেমি সিডন্স। যিনি তামিম ইকবালকে একেবারে শুরু থেকে জানেন। সিডন্সের ছোঁয়াতেই তামিম আজ দেশের সেরা ব্যাটার। দলের প্রয়োজনে সিনিয়ররা কি নিচে নেমে আসতে পারেন―এমন প্রশ্নে সিডন্সের জবাব, তাহলে আরেকজন ওপেনার খুঁজে বের করতে হবে। তবে চার নম্বরে যে তামিম ভালো করবেন, সেটা নিয়ে সন্দেহ নেই সিডন্সের। টাইগার ব্যাটিং কোচ বলেন, ‘‘বেশির ভাগ দেশেই সিনিয়র ক্রিকেটাররা লম্বা সময় ওপেন করলে সুযোগটা পায়। একটু নিচে নামতে পারলে তামিমেরও ভালো লাগবে বলে আমার ধারণা। তবে আগে তো আরেকজন ওপেনার খুঁজে বের করতে হবে! ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করেনি বা ‘এ’ দলে কিংবা টাইগার্সে, এমন কাউকে স্রেফ ওপরে ঠেলে দিতে পারি না। এটাই চ্যালেঞ্জ আমাদের জন্য। তামিমকে চারে নামাতে হলে আরেকজন ভালো ওপেনার লাগবে। আমার মতে, চার নম্বরে সে ফ্যান্টাস্টিক হবে। ’’


আরোও অন্যান্য খবর
Paris