বুধবার

২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে নাবিল গ্রুপের বর্জ্যে দূষণের বিরুদ্ধে নিয়মিত মামলা করার নির্দেশ অটোরিক্সা চালকদের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময় অস্বচ্ছতার অভিযোগে রাজশাহী চেম্বারের নির্বাচনী ফলাফলর বিরুদ্ধে আপিল অফিস পেয়ে গাড়িও চাইলেন হাসনাত আবদুল্লাহ পরীক্ষাকেন্দ্রে ফেসবুক লাইভে এমপি বগুড়া সিটি করপোরেশনের যাত্রা শুরু, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী স্কুলে নেই বসার বেঞ্চ সপ্তাহজুড়ে ক্লাস বন্ধ! আইনের সুশাসন প্রতিষ্ঠায় রাজশাহী রেঞ্জ ডিআইজি ড. মোঃ শাহজাহানের সাফল্য রাজশাহী মহানগরীর সবুজায়ন ও সৌন্দর্য বৃদ্ধিতে রাসিক প্রশাসকের নতুন উদ্যোগ গুলশান কার্যালয়ে রাত ৩টা পর্যন্ত ব্যস্ত ছিলেন প্রধানমন্ত্রী

রাজশাহী মহানগরীতে নারীরফাঁদ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

Paris
Update : শনিবার, ৪ জুন, ২০২২

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীতে নারী দিয়ে ফাঁদ পেতে এক ব্যবসায়ীকে অপহরণ এবং প্রাণনাশের হুমকি দিয়ে চাঁদা আদায়ের অভিযোগে প্রতারক চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। এসময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেয়া নগদ ১০ হাজার টাকা ও ৫টি মোবাইল ফোন উদ্ধার হয়। গ্রেপ্তারকৃরা হলেন, রাজশাহী নগরীর রাজপাড়া থানা এলাকার ডিঙ্গাডোবার মনিপ (২৭), কবির হোসেন খিচ্চু (৩৩), মুন্না ও মুন্নার স্ত্রী হানিফা খাতুন (৩১) এবং কর্ণহার থানার ডাংগের হাট এলাকার মৃত দুলালের স্ত্রী ফরিদা বেগম (৪০)।

ঘটনা সূত্রে জানা যায়, সোহাগ (ছদ্মনাম) সে একজন ভাংড়ি ব্যবসায়ী। গত ২৬ মে ২০২২ সন্ধ্যা সোয়া ৭ টায় অপরিচিত একটি মহিলা তাকে ফোন করে বলে তার নাম মোসা: হানিফা খাতুন তার স্বামী ঔষধ কোম্পানীতে চাকুরি করে। তিনি পরিবার-সহ রাজপাড়া থানার ডিঙ্গাডোবা ব্যাংক কলোনী এলাকায় ভাড়া থাকে। তার ভাড়া বাসায় ২-৩ টি নষ্ট ফ্যান, ১ টি পুরাতন সোফাসেট এবং অপ্রয়োজনীয় কিছু কাগজপত্র রয়েছে যা সে সোহাগের কাছে বিক্রি করতে চায়। সে সোহাগকে ঐ রাতেয় তার বাড়িতে আসতে বলে। সোহাগ রাতে না গিয়ে দিনে যাবার কথা বললে, হানিফা তার স্বামীর সাথে আগামীকাল সকালে বগুড়া জেলায় বদলী সূত্রে চলে যাবে বলে তাই এখনি এসে মালামাল গুলো দেখে যেতে বলে। হানিফার কথা বিশ্বাস করে তার দেয়া ঠিকানায় পৌঁছালে সোহাগকে নিয়ে বাড়ির নিচ তলার একটি রুমে নিয়ে যায়। রুমে ঢোকার সঙ্গে সঙ্গেই সোহাগকে জড়িয়ে ধরে এবং সেখানে পূর্ব থেকেই ওৎ পেতে থাকা প্রতারক চক্রের ৪ জন সদস্য রুমের মধ্যে প্রবেশ করে। তারা হানিফার সাথে সোহাগের আপত্তিকর অবস্থায় ছবি তোলে। এরপর সোহাগকে চড়থাপ্পড়, হুমকী ও ফেসবুকে ছবি ছেড়ে দেওয়ার ভয় দেখিয়ে ৩ লক্ষ টাকা দাবি করে। পরবর্তীতে সোহাগের কাছ থেকে নগদ ৪ হাজার টাকা আদায় করে এবং রাতের মধ্যে আরো ৪০ হাজার টাকা দিতে বলে। বাসায় গিয়ে কোন উপায়ন্ত না পেয়ে সে ধার-দেনা করে আসামিদের ৩০ হাজার টাকা দেয়। এ ঘটনায় সোহাগ ডিবি পুলিশের কাছে মৌখিকভাবে অভিযোগ প্রদান করেন। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক মহোদয়ের নির্দেশনায়, রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার আরেফিন জুয়েলের সার্বিক তত্ত্বাবধায়নে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে পুলিশ পরিদর্শক আবুল কালাম আজাদ, এসআই রবিউল ইসলাম ও তার টিম আসামি গ্রেপ্তারে অভিযানে নামে। ডিবি পুলিশের ঐটিম সোহাগকে সাথে নিয়ে অভিযান পরিচালনার জন্য বাহির হয়। এসময় আসামীরা সোহাগের মোবাইলে ফোন করলে সোহাগ বাকি টাকা কোথায় নিয়ে আসবে জানতে চায়। আসামিরা হানিফার ভাড়া বাসায় আসতে বলে। এরপর ডিবি পুলিশ সোহাগকে সাথে নিয়ে গত ৩ জুন বিকাল সোয়া ৪টায় রাজপাড়া থানার ডিঙ্গাডোবা এলাকার হানিফার ভাড়া বাসা হতে আসামিদের হাতে-নাতে গ্রেপ্তার করে। এসময় গ্রেপ্তারকৃত আাসামীদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেয়া নগদ ১০ হাজার টাকা ও ৫টি মোবাইল ফোন উদ্ধার হয়। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris