সর্বশেষ সংবাদ
রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে রাসিকের শতভাগ সাফল্য অর্জন পবায় বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারের আহ্বান প্রধানমন্ত্রীর বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী

বাগমারায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলের ফাইনালে নরদাশ

Paris
Update : শনিবার, ৪ জুন, ২০২২

মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট বালক (অনুর্ধ্ব-১৭) এর দ্বিতীয় সেমি ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে বাগমারা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়। উক্ত টুর্ণামেন্টের আয়োজন করে উপজেলা প্রশাসন। সেমি ফাইনাল খেলায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক সুফিয়ান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)

মোস্তাক আহম্মেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নরদাশ ইউনিয়নে চেয়ারম্যান অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, বাগমারা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল জব্বার, উপজেলা আওয়ামী লীগের সদস্য জাহেদুর রহিম মিঠু,শুভডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান মোশারফ হোসেন, ইউপি সদস্য আব্দুস সোবহান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মীর। রেফারী হিসেবে খেলাটি পরিচালনা করেন রহিদুল ইসলাম।

দ্বিতীয় সেমি ফাইনাল খেলায় নরদাশ ইউনিয়ন বনাম শুভডাঙ্গা ইউনিয়ন পরিষদ দল অংশ নেয়। খেলার প্রথমার্ধে ১টি গোল করে নরদাশ ইউনিয়নের খেলোয়াড়রা। সেই ১ গোলের ব্যবধানে শেষ হয় খেলাটি। ১-০ গোলের ব্যবধানে জয়লাভ করে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে নরদাশ ইউনিয়ন পরিষদ দল। আগামী ২৮ মে উপজেলা পর্যায়ে টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।


আরোও অন্যান্য খবর
Paris