সর্বশেষ সংবাদ
রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে রাসিকের শতভাগ সাফল্য অর্জন পবায় বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারের আহ্বান প্রধানমন্ত্রীর বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী

হেটমায়ারের স্ত্রীকে নিয়ে বেফাঁস মন্তব্য করলেন গাভাস্কার

Paris
Update : শনিবার, ৪ জুন, ২০২২

এফএনএস : বছর দুই আগে বিরাট কোহলির জীবনসঙ্গী আনুশকা শর্মাকে নিয়ে বেফাঁস মন্তব্য করে বিপদে পড়েছিলেন সুনীল গাভাস্কার। এজন্য তাকে ক্ষমাও চাইতে হয়েছিল। চলতি আইপিএলে সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটালেন। গাভাস্কারের টার্গেট এবার রাজস্থান রয়্যালসের ক্যারিবিয়ান তারকা শিমরন হেটমায়ারের স্ত্রী। তাকে নিয়ে সুনীল গাভাস্কারের কুৎসিত মন্তব্য ব্যাপকভাবে আলোচিত হচ্ছে। সন্তানের বাবা হওয়ায় এই মৌসুমে রাজস্থানের জার্সিতে বেশ কয়েকটি ম্যাচ খেলতে পারেননি হেটমায়ার। শুক্রবার চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ম্যাচের আগে তিনি দলের সঙ্গে যোগ দেন।

হেটমায়ার ব্যাট করতে নামার সময়ই কমেন্ট্রি বক্সে সুনীল গাভাস্কারের বিতর্কিত মন্তব্য আগুনে যেন ঘি ঢেলে দেয়। কিংবদন্তি ওপেনার বলে ফেলেন, ‘হেটমায়ারের স্ত্রী ডেলিভারি করেছে। এবার হেটমায়ারের কি দলের হয়ে ডেলিভার (পারফরম্যান্স) করবে?’ গাভাস্কারের এই মন্তব্য নিয়ে সোশ্যাল সাইটে চলছে সমালোচনা। ব্যাট হাতে হেটমায়ার অবশ্য সফল হতে পারেননি। প্রশান্ত সোলাঙ্কির বলে আউট হওয়ার আগে হেটমায়ার ৭ বলে ৬ করেন। এর আগে ২০২০ আইপিএলে কোহলি একটি ক্যাচ মিস করার পর গাভাস্কার বলেছিলেন, ‘এ যে লকডাউন ছিল, সেই সময় কোহলি শুধুই আনুশকার বোলিংয়ে অনুশীলন করেছে। সেই অনুশীলনের ভিডিওটা আমি দেখেছি, তাতে কিছুই হয়নি। ‘


আরোও অন্যান্য খবর
Paris