সর্বশেষ সংবাদ
রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে রাসিকের শতভাগ সাফল্য অর্জন পবায় বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারের আহ্বান প্রধানমন্ত্রীর বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী

বাংলাদেশে আসছেন আইসিসি চেয়ারম্যান

Paris
Update : শনিবার, ৪ জুন, ২০২২

এফএনএস : আগামীকাল সোমবার থেকে শুরু হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার দ্বিতীয় ও শেষ টেস্ট। এটি মিরপুরের শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। প্রথমদিন ম্যাচটি মাঠে বসে সরাসরি উপভোগ করবেন আইসিসির চেয়ারম্যান গ্রেগ বার্কলে। তথ্যটি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। মূলত আইপিএলের প্লে-অফ ও ফাইনাল ম্যাচ দেখতে ভারতে যাবেন বার্কলে।

তার আগে ঢাকায় ঘুরে যাবেন। পরে তার সঙ্গে বিসিবি সভাপতিও ভারতে যাবেন। নাজমুল হাসান পাপন বলেন, ‘আইসিসি চেয়ারম্যান কোনো এজেন্ডা নিয়ে আসছেন না। তবে কেন আসছেন তা আমিও জানি না। তিনি ভারতে যাবেন আইপিএল ফাইনাল দেখতে। তাই হয়তো ঠিক করেছেন বাংলাদেশে আসবেন।’


আরোও অন্যান্য খবর
Paris