সর্বশেষ সংবাদ
রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে রাসিকের শতভাগ সাফল্য অর্জন পবায় বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারের আহ্বান প্রধানমন্ত্রীর বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী

দিয়া সিদ্দিকীর আফসোস

Paris
Update : শনিবার, ৪ জুন, ২০২২

এফএনএস : দক্ষিণ কোরিয়ার গুয়াংজু শহরে আর্চারি ওয়ার্ল্ড কাপ স্টেজ-২ এর খেলায় প্রতিদিনই বাংলাদেশের ব্যর্থতার খবর আসছে। কোনো খেলায় ফাইনালে উঠতে পারেনি বলে জানালেন আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল। রিকার্ভ মহিলা একক ইভেন্টে ইলিমিনেশন রাউন্ডে বাংলাদেশের দিয়া সিদ্দিকী তুমুল প্রতিদ্বন্দ্বিতা করেও ৫-৬ সেটে স্পেনের ক্যানালেস এলিয়ার কাছে হেরে যান।

দিয়া সিদ্দিকী ও ক্যানালেস এলিয়ার ১ম সেটের স্কোর ২৫-২৫, ২য় সেটের স্কোর ২৮-২৯, ৩য় সেটের স্কোর ২৯-২৮, ৪র্থ সেটের স্কোর ২৬-২৯ ও ৫ম সেটের স্কোর ২৫-২৪। দিয়া ও এলিয়ার মধ্যে ১ম পর্যায়ে ৫-৫ সেটে ড্র হয়। পরবর্তীতে ১টি করে তীর ছুড়ে উভয়ের স্কোর হয় ৯-৯, এতেও ড্র হয়। আবারও দুই জন ১টি করে তীর ছুড়ে দুই জনের-ই স্কোর হয় ১০-১০। এলিয়ার স্কোর কেন্দ্রবিন্দুর নিকটবর্তী হওয়ায় দিয়া সিদ্দিকী হার মানতে বাধ্য হন।


আরোও অন্যান্য খবর
Paris