শনিবার

৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
দেশের ৬৫ শতাংশ গ্রাহক বিদ্যুতের মূল্যবৃদ্ধির বাইরে থাকছেন : তথ্যমন্ত্রী বিশ্বে প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি হল ভ্যাকসিন, মানবদেহে সফল পরীক্ষা বাগমারার তাহেরপুর হাটে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ পাবনায় নতুন বিসিক শিল্পনগরী গড়ে তোলা হবে : শিল্পমন্ত্রী নওগাঁ সীমান্তে বিএসএফ’র পুশইনের অপচেষ্টা ব্যর্থ করে দিলো বিজিবি তানোরে যেভাবে প্রাণ গেলো ৭টি গরুর তানোরে খাল পুনঃখনন পরিদর্শনে জেলা প্রশাসক গোমস্তাপুরের বাঙ্গাবাড়ি সীমানে ২৮ জনকে পুশইনের আপচেষ্টা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গবেষণা-প্রশিক্ষণে অগ্রাধিকার : প্রধানমন্ত্রী প্রযুক্তির সাহায্যে ভুল-অপতথ্যের প্রচার মোকাবিলা এখন বড় চ্যালেঞ্জ : তথ্যমন্ত্রী

সামরিক শক্তিতে বিশ্বে ৪৫তম বাংলাদেশ

Paris
Update : রবিবার, ১৭ জানুয়ারি, ২০২১

এফএনএস : ২০২১ সালের সামরিক শক্তি র‌্যাংকিং প্রকাশ করেছে গ্লোবাল ফায়ার পাওয়ার। সামরিক শক্তিতে বিশ্বে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। এক্ষেত্রে বাংলাদেশেরও অগ্রগতি হয়েছে। এবার দেশের অবস্থান হলো ৪৫তম, যা এর আগের বছর ছিল ৪৬তম। এবার র‌্যাংকিংয়ে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতের ব্যাপক উন্নতি হয়েছে। বিশ্বের ১৩৮টি দেশ নিয়ে গ্লোবাল ফায়ার পাওয়ার (জিএফপি) নামের আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান ‘২০২১ : মিলিটারি স্ট্রেন্থ র‌্যাংকিং’ তৈরি করেছে।

এতে ৫০টিরও বেশি মাপকাঠির ভিত্তিতে সামরিক শক্তিমত্তার সূচকে স্কোর দেওয়া হয়েছে। বাংলাদেশের শক্তিসূচক ০.৭৪৯৭। জিএফপি জানায়, তালিকার ক্ষেত্রে একটি দেশের সামরিক সরঞ্জামের সংখ্যার পাশাপাশি সামরিক সরঞ্জাম কতখানি বৈচিত্র্যপূর্ণ, সেটিও বিবেচনায় নেওয়া হয়েছে। প্রতিবারের মতো এ বছরও সামরিক শক্তিতে শীর্ষ অবস্থান ধরে রেখেছে যুক্তরাষ্ট্র। দ্বিতীয় অবস্থানে আছে রাশিয়া। অন্যদিকে তৃতীয় চীন ও চতুর্থ স্থানে ভারত। সামরিক শক্তিতে পাকিস্তানের অবস্থান ১০ম।

বাংলাদেশের আরেক প্রতিবেশী দেশ মিয়ানমারের অবস্থান ৩৮তম। এ ছাড়া সংযুক্ত আরব আমিরাত ৩৬তম। সামরিক শক্তিতে সর্বশেষ ১৩৮তম অবস্থানে আছে দক্ষিণ এশিয়ার দেশ ভুটান। তালিকা অনুযায়ী সামরিক শক্তিতে শীর্ষ ১০ দেশÑ ১. যুক্তরাষ্ট্র, ২. রাশিয়া, ৩. চীন, ৪. ভারত, ৫. জাপান, ৬. দক্ষিণ কোরিয়া, ৭. ফ্রান্স ৮, যুক্তরাজ্য ৯. ব্রাজিল ও ১০. পাকিস্তান।


আরোও অন্যান্য খবর
Paris