সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

শাহরুখ-অজয়-অমিতাভ রণবীর আইনি ঝামেলায়

Paris
Update : শনিবার, ৪ জুন, ২০২২

এফএনএস : গুটখা ও তামাক সেবনে ‘উৎসাহ’ দেওয়ার অভিযোগ তোলা হয়েছে বলিউড তারকা অমিতাভ বচ্চন, অজয় দেবগন, শাহরুখ খান ও রণবীর সিং-এর বিরুদ্ধে। বিহারের এক সমাজকর্মী বিহারের মুজফফরপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে এই তারকাদের বিরুদ্ধে অভিযোগ করে পিটিশন দাখিল করেছেন। পিটিশনটি দাখিল করেছেন সমাজকর্মী তামান্না হাসমি। তার দাবি, এই অভিনেতারা সাধারণ মানুষকে পান মশলা, গুটখা ও তামাক সেবনে উৎসাহিত করছে সাধারণ মানুষকে।

পিটিশনে এসব তারকার নামে আইপিসির ৩১১ ঠগবাজের শাস্তি, ৪২০ প্রতারণা এবং ৪৬৭ ও ৪৬৮ জালিয়াতি ধারায় এফআইআর করার আবেদন জমা পড়েছে। অজয় গত বেশ কিছু বছর তামাক ব্র্যান্ড বিমলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন। গত বছর তাতে যোগ দেন শাহরুখ। ‘কমলা পছন্দ’র সঙ্গে যুক্ত ছিলেন অমিতাভ। তবে পরে নিজেকে সরিয়ে নেন বিগবি। রণবীর সিংও ওই ব্র্যান্ডের হয়ে বিজ্ঞাপন করেছেন। কিছুদিন আগে ভক্তদের কড়া সমালোচনার মুখে পড়ে বিমল ইলাইচির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে পদত্যাগ করে ভক্তদের কাছে ক্ষমা চেয়েছিলেন অক্ষয় কুমার।


আরোও অন্যান্য খবর
Paris