১৮ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

লন্ডনে বঙ্গবন্ধুকে নিয়ে বক্তব্য দেবেন অমর্ত্য সেন

প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০২১, ১০:২২ পূর্বাহ্ণ | বিভাগ: lead
লন্ডনে বঙ্গবন্ধুকে নিয়ে বক্তব্য দেবেন অমর্ত্য সেন
বিজ্ঞাপন

এফএনএস : মুজিববর্ষ উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বক্তব্য রাখবেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। আগামী ২৭ জানুয়ারি লন্ডনে আয়োজিত ‘বঙ্গবন্ধু অ্যান্ড ভিশনস অব বাংলাদেশ’ শীর্ষক এক সেমিনারে তিনি বক্তব্য রাখবেন। লন্ডন স্কুল অব ইকোনোমিক্সের সাউথ এশিয়া সেন্টার ও লন্ডনের বাংলাদেশ হাইকমিশন যৌথভাবে এ সেমিনারের আয়োজন করেছে।

ভার্চ্যুয়ালি আয়োজিত এ সেমিনারে আরও বক্তব্য রাখবেন- সেন্টার ফর পলিসি ডায়ালগের চেয়ারম্যান অধ্যাপক রহমান সোবহান, যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনীম, লন্ডন স্কুল অব ইকোনোমিক্সের সাউথ এশিয়া সেন্টারের পরিচালক ডেম মিনোচে শফিক ও অধ্যাপক আলনুর ভিমানি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে এ সেমিনারের আয়োজন করা হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন