সর্বশেষ সংবাদ
রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী রাজশাহীতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের মতবিনিময় সভা প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই বাড়াচ্ছে ডায়াবেটিস, হৃদরোগের ঝুঁকি : ড. মজিবুল হক গোদাগাড়ীতে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ

রাজশাহী বিভাগে শ্রেষ্ঠ শিক্ষা অফিসার নির্বাচিত হলেন নওগাঁর লুৎফর রহমান

Paris
Update : বৃহস্পতিবার, ২ জুন, ২০২২

আককাস আলী : রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ জেলা শিক্ষা অফিসার নির্বাচিত হলেন নওগাঁর মো. লুৎফর রহমান। জাতীয় শিক্ষা সপ্তাহ -২০২২ এ তিনি বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ জেলা শিক্ষা অফিসার নির্বাচিত হন। রোববার বিভাগীয় কমিশনার ও পরিচালক বিভাগীয় শিক্ষা অফিসে গঠিত যাচাই-বাছাই কমিটি তাঁকে বিভাগের শ্রেষ্ঠ জেলা শিক্ষা অফিসার হিসাবে নির্বাচিত করেন। তাঁর শিক্ষাগত যোগত্যা, অভিজ্ঞতা, জ্ঞান ও নিষ্ঠা, সহযোগিতার প্রবণতা, চারিত্রিক দৃঢ়তা, সততা, শৃংখলাবোধ, সময়ানুবর্তিতা, পাঠ্যপুস্তক প্রণয়ন এবং পেশাগত গবেষণামূলক সৃজনশীল প্রকাশনাসহ নানাবিধ বিষয় বিবেচনা করে তাকে এ সম্মাননা দেয়া হয়েছে। এবিষয়ে জেলা শিক্ষা অফিসার মো. লুৎফর রহমান তাঁর অনুভূতি প্রকাশ করে বলেন, আল্লাহর কাছে অশেষ কৃতজ্ঞতা জানায় বিজ্ঞ বিচারক মন্ডলী আমাকে বিভাগীয় পর্যায়ে জেলার শ্রেষ্ঠ শিক্ষা অফিসারের মর্যাদা দিয়েছেন। আমি মনে করি এই সম্মান পাওয়ার সাথে সাথে আমার দায়িত্ব আরও বেড়ে গেল। আমি দেশবাসীর কাছে দোয়া চাই ভবিষ্যতে যেন আমি ন্যায় ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে পারি এবং আমার কাছ থেকে কেউ যেন কখনো কষ্ট না পায়।


আরোও অন্যান্য খবর
Paris