সর্বশেষ সংবাদ
রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে রাসিকের শতভাগ সাফল্য অর্জন পবায় বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারের আহ্বান প্রধানমন্ত্রীর বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী

সাকিবকে টেস্ট অধিনায়ক করা নিয়ে সংশয়ে বিসিবি

Paris
Update : বৃহস্পতিবার, ২ জুন, ২০২২

এফএনএস : বাংলাদেশ টেস্ট দলের অধিনায়কের পদ থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছেন মুমিনুল হক। নতুন কে এই দায়িত্ব নেবেন, তা নিয়ে চলছে আলোচনা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, সাকিব আল হাসানকে পরবর্তী টেস্ট অধিনায়ক করা হবে কি না তা নিশ্চিত নয়। টেস্ট অধিনায়কের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য আজ বৃহস্পতিবার বোর্ড সভায় বসছে বিসিবি। গত কয়েক মৌসুমে বেশ কয়েকটি ম্যাচ মিস করেছেন সাকিব। এ ব্যাপারে ক্রিকবাজকে নাজমুল হাসান বলেন, ‘সাকিব যেকোনো ফরম্যাটেই অধিনায়ক হতে পারেন। কিন্তু সে নিয়মিত টেস্ট ক্রিকেট খেলবে কি না তা আমাদের জানতে হবে। সাকিব অধিনায়ক ছিলেন। তার অধিনায়কত্ব নিয়ে কোনো প্রশ্ন নেই। কিন্তু তাকে নিয়মিত পাওয়া নিয়ে নিশ্চয়তা দরকার।’ বিসিবি সভাপতি আরও বলেন, ‘আমাদের প্রথমে তার (সাকিব) সঙ্গে আলোচনা করতে হবে। আমরা হুট করেই কাউকে অধিনায়ক করতে পারি না, ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হবে।’ সাকিব বেশ কিছুদিন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক ছিলেন। ২০১৯ সালে আইসিসি এক বছরের নিষেধাজ্ঞা দেওয়া পর মুমিনুল হককে অধিনায়কের দায়িত্ব দিয়ে ছিল বিসিবি। মুমিনুল ১৭ টেস্টে বাংলাদশকে নেতৃত্ব দেন।


আরোও অন্যান্য খবর
Paris